সিলেট বন্ধুসভার ইনডোর গেমস প্রতিযোগিতা
· Prothom Alo

ইনডোর গেমস মানসিক দক্ষতা, ধৈর্য, মনোযোগ বৃদ্ধি ও পরিকল্পনার দক্ষতা বাড়ায়। স্ট্রেস কমিয়ে বিনোদন ও স্বাস্থ্যকর প্রতিযোগিতার সুযোগ করে দেয়। বন্ধুদের মধ্যে সেই চর্চা বাড়াতে ১ সেপ্টেম্বর ইনডোর গেমস প্রতিযোগিতার আয়োজন করে সিলেট বন্ধুসভা। প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
Visit extonnews.click for more information.
দাবা, লুডো ও উনো—এই তিন খেলাকে ঘিরে বন্ধুসভাকক্ষ মুখর হয়ে ওঠে। বেলা তিনটা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নেন বন্ধুসভার সদস্যরা। প্রতিটি মুহূর্ত ছিল টান টান উত্তেজনা আর আনন্দে ভরপুর। খেলার পাশাপাশি গল্প, আড্ডা আর হাসি-আনন্দে মুখর ছিল পুরো পরিবেশ।
দাবা খেলাদাবা খেলায় বিজয়ী হয়েছেন বন্ধু অলখ সরকার ও রানারআপ হন সমরজিৎ হালদার। মেয়েদের লুডো খেলায় বিজয়ী হয়েছেন বন্ধু বৃষ্টি দে ও রানারআপ হন বন্ধু পারমিতা রায়। উনো খেলায় বিজয়ী হয়েছেন বন্ধু রক্তিম বিশ্বাস ও রানারআপ বন্ধু আজিজ। ছেলেদের লুডো খেলায় বিজয়ী হয়েছেন বন্ধু প্রাণেশ দাস ও রানারআপ বন্ধু শুভ তালুকদার।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন সভাপতি দেব রায় সৌমেন, সাধারণ সম্পাদক শেখ ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক সমরজিৎ হালদার ও কার্যনির্বাহী সদস্য গায়ত্রী বর্মণ। এ পর্ব সঞ্চালনা করেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সুমন দাস।
উনো খেলাসভাপতি দেব রায় সৌমেন বলেন, ‘বন্ধুত্ব মানেই একে অপরের পাশে থাকা। খেলার মাঠে যেমন প্রতিদ্বন্দ্বিতা থাকে, তেমনি থাকে মজা আর ভালোবাসা। এ আয়োজন শুধুই প্রতিযোগিতা নয়; বরং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত হবে।’
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সমরজিৎ হালদার ও স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সুমন দাস। সুমন দাস বলেন, ‘বন্ধুরা একসঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পেলে মনের ক্লান্তি দূর হয়। সবাই খুব আন্তরিকতা নিয়ে অংশ নিয়েছে, এটা আমাদের বড় পাওয়া। সামনে আরও নতুন কিছু আয়োজনের পরিকল্পনা রয়েছে। আশা করি, সবাই সাড়া দেবে।’