সন্ধ্যায় সারা দিনের খবর

· Prothom Alo

শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

আমিনবাজারে ছেলের পোশাক কারখানায় ঢুকে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

নিহত পুলিশ সদস্য মো. আলতাব হোসেনের পরিচয়পত্র

ঢাকার সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর ছোট ছেলেকেও মারধর করে গুরুতর আহত করা হয়। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

Visit xsportfeed.quest for more information.

ভাড়া দেওয়ার সময় যাত্রীর টাকায় নজর, বাসেই শ্বাসরোধে হত্যা

পুলিশ বলছে, এই বাসের যাত্রী ছিলেন ইসমাইল হোসেন

পুলিশের ভাষ্য, বাসভাড়া চাওয়ার সময় লুঙ্গির কোচড় থেকে টাকা বের করেছিলেন যাত্রী ইসমাইল। তাঁর কাছে আরও টাকা থাকার ব্যাপারটি তখন নজরে পড়ে বাসের সুপারভাইজারের। তিনি বিষয়টি জানান বাসচালককে। এরপর ইসমাইলের কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার পরিকল্পনা করেন তাঁরা। বিস্তারিত পড়ুন...

‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—দম্ভভরে বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাতারে হামলা চালানোর কথা দম্ভভরে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমি কাতারে হামলা করেছি, বোমা হামলাও চালিয়েছি। (গাজা) যুদ্ধের সময় তাদের ওপর হামলা করেছি। আর তারাও আমার ওপর হামলা করেছে।’ বিস্তারিত পড়ুন...

তারকায় ঠাসা, দামে আকাশছোঁয়া—বিশ্বের ১০ দামি স্কোয়াড

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি–কভেন্ট্রি সিটি ম্যাচের ছবি। এই লিগেই বিশ্বের শীর্ষ দশ দামি স্কোয়াডের অর্ধেক খেলে

ফুটবলে তারকার দাম শুধু মাঠের পারফরম্যান্সে মাপা হয় না, বাজারেও হয়। কেউ কোটি কোটি ইউরো দাম নিয়ে বল পায়ে ছোটেন, কেউ ছুটতে ছুটতে নতুন দাম তৈরি করেন। গ্রীষ্মকালীন দলবদলের বাজার বন্ধ হওয়ার পর সেই হিসাবটাই আবার নতুন করে করেছে ট্রান্সফারমার্কেট। তাতে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াডের সিংহাসন ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ। বিস্তারিত পড়ুন...

সালমান শাহ: ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল সেই শুক্রবারে

আজ ২৮ বছর হলো মারা গেছেন

সেদিন ছিল শুক্রবার। আজ থেকে ঠিক ৩০ বছর আগে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। ওই দিন শরতের সকালে সমকালীন ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে সব থেকে বড় শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছেন সালমান শাহ। যাঁর পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। বিস্তারিত পড়ুন...

Read full story at source