ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে অভিনেত্রীরা পরেছিলেন জামদানি, পরিচালক লাল কাতান

· Prothom Alo

ইতিহাস গড়ে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হলো ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। স্থানীয় সময় বেলা সোয়া ২টায় (বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টা) সালা দারসেনা থিয়েটারে হলো এই ওয়ার্ল্ড প্রিমিয়ার‘মেহেরজান’, ‘আন্ডার কনস্ট্রাকশন’, ‘মেড ইন বাংলাদেশ’–এর পর ক্যারিয়ারের চতুর্থ সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দিয়ে ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিলেন বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেন। প্রিমিয়ারের দিন মুখ্য অভিনেত্রীরা দেখা দেন প্যাস্টেলরঙা জামদানি মোটিফের শাড়িতে, অবশ্য পরিচালকের পরনে ছিল লাল কাতান। অর্থাৎ সবাই দেখা দিয়েছেন দেশীয় ঐতিহ্যবাহী শাড়িতেইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে চলতি বছর তহবিল পায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আরও বেশ কিছু আন্তর্জাতিক তহবিল পেয়েছে সিনেমাটি। সঙ্গে প্রযোজনায় আছে খনা টকিজলালগালিচায় বিশ্বের খ্যাতিমান তারকা, নির্মাতা ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের উপস্থিতির মধ্যেই এবার আলাদা করে নজর কাড়ছে বাংলাদেশের এই অর্জন‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর ‘ব্রাইড’ বা নববধূ জাইনীন করিমমুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধনভেনিসের রাস্তায় আজমেরী হক বাঁধনসিনেমাটির উত্তর আমেরিকা প্রিমিয়ার হিসেবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হবে ১৬ সেপ্টেম্বরসুনেরাহ জানিয়েছেন, ভেনিসে তিনি ঢাকার রিকশা ভীষণ মিস করছেনরিকশার নকশা থেকে অনুপ্রাণিত লাল টপ আর জিনসে সুনেরাহর এই ছবিগুলো কিছু বাঁধনের তুলে দেওয়াসুনেরাহর কাস্টমাইজড ছাতায় উঠে এসেছে বাংলাদেশের পতাকা, শহীদ মিনার, জাতীয় ফুল শাপলাসহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, এমন নানা অনুষঙ্গ। তাঁর টপ আর ছাতার নকশা করেছেন বাংলাদেশের তরুণ ফ্যাশন ডিজাইনার রাইসা আমিন শৈলীঢাকার এক বিউটি পারলার, একটি বিয়ে আর ছোটবেলার এক ভয়ের গল্প ঘিরে তৈরি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’এই সিনেমার একটা বড় অংশের শুটিং হয়েছে পরিচালক রুবাইয়াত হোসেনের ঢাকার বাসায়। রুবাইয়াত বলেন, ‘আগে সিনেমা কোথায় জমা দেব, সেটা আগেই ভাবতাম। কিন্তু এবারের সিনেমাটি ছিল আমার জন্য বিশেষ এক ব্যক্তিগত জার্নি। বাবা মারা যাওয়ার পর নিজেই অসুস্থ হলাম। এসব কাটিয়ে সিনেমার মধ্য দিয়েই নিজেকে খোঁজার চেষ্টা করেছি।’ভেনিসে মডেল মাকসুদা আক্তার প্রিয়তির সঙ্গে হঠাৎ দেখা আজমেরী হক বাঁধনেরইতালির ভেনিস থেকে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবার যাবে কানাডার টরন্টোতে। সেখানেও এই ডিভাদের ফ্যাশন–মুহূর্ত ক্যামেরাবন্দী হওয়ার অপেক্ষায়কোটা দিয়ে শাড়ি ছাড়াও বানানো যায় নানা ধরনের পোশাক, দেখুন ৭টি ছবি

Visit freshyourfeel.com for more information.

Read full story at source