শুধু পোশাকেই নয়, সত্যিকারের সাহসী অভিনেত্রী বাঁধন
· Prothom Alo

জনপ্রিয় অভিনেত্রী বাঁধনের ব্যক্তিত্ব আর জীবনে সাহসের ছাপ সুস্পষ্ট। ন্যক্কারজনক রাজনৈতিক হামলার শিকার হয়েছেন এই অভিনেত্রী ভেনিসে। এ নিয়ে বয়ে যাচ্ছে নিন্দার ঝড়।
Visit truewildgame.online for more information.
জনপ্রিয় অভিনেত্রী বাঁধনের ব্যক্তিত্ব আর জীবনে সাহসের ছাপ সুস্পষ্ট। ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে সম্মুখ সমরে থকে তিনি তার প্রমাণ দিয়েছেন। দেশে সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যাণমুখী নানা সংস্থার সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। আবার সেইসঙ্গে দেশি শাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় বাঁধনকে। দেশি ফ্যাশনের বিভিন্ন আয়োজনে তিনি থাকেন। বাঁধন এখন ইতালির ভেনিস শহরে। যোগ দিয়েছেন ভেনিস চলচ্চিত্র উৎসবে। প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে এই উৎসবের অরিজিন্তো ক্যাটাগরিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার শো হয়েছে রুবাইয়াত হোসেন নির্মিত এই সিনেমাটির। সবসময়ের মতো বাঁধন দেশি শাড়িতে নিজেকে সাজিয়ে দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনোর পরিচালক ও কলাকুশলীদের সঙ্গে সেলিব্রেট করেছেন এই অর্জন। সামাজিক মাধ্যমে তুমুল আলোচনায় সেই ছবিগুলো। এরই মাঝে ন্যক্কারজনক রাজনৈতিক হামলার শিকার হলেন এই অভিনেত্রী ভেনিসে। আর এ নিয়ে বয়ে যাচ্ছে নিন্দার ঝড়। সকলেই বাঁধনের সঙ্গে সংহতি প্রকাশ করছেন, তাঁর পাশে দাঁড়াচ্ছেন, হামলার ভিডিও ও বাঁধনের লাইভ শেয়ার করছেন। সবাই বলছেন, এভাবে বাঁধনকে দমানো বা নিরস্ত করা যাবে না। বলা যায়, শুধু পোশাকে নয়। বরঞ্চ সত্যিকারের সাহসী এই অভিনেত্রী। বাঁধনের ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে ফুটে ওঠে তাঁর বৈচিত্র্যময় আর নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টের মাঝে। এবারে তবে ইন্সটাগ্রাম থেকে পাওয়া নানা লুকের ছবিতে অভিনেত্রীর বৈচিত্র্যময় ফ্যাশন সেন্সের কিছু ঝলক দেখে নেওয়া যাক।
ভেনিসে বাঁধন। পরেছেন কালো ফুলের সাদা স্লিভলেস ড্রেস। ডেকোরেটিভ ছাতা নজর কাড়ছে থার্ড পিস হিসেবে। ব্যাকলেস ব্লাউজ, শেডস আর সেই সঙ্গে শাড়ি-চুড়ি-খোঁপায় বাঁধন এভাবেই সেজেছেন ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে। এই নেভি ব্লু শাড়ি আর ম্যাচিং পাউচ ব্যাগের লুকটিও ভেনিসের। এরই মাঝে রাজনৈতিক হামলার শিকার হয়েছেন বাঁধন। বিস্তারিত জানিয়েছেন ফেসবুক লাইভে ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজেদের অর্জন সেলিব্রেট করছেন বাঁধনসহ অন্যান্য অভিনেত্রীরা। এর মাঝে এমন ঘটনায় বয়ে যাচ্ছে নিন্দার ঝড় স্টেটমেন্ট গয়না আর স্লিভলেস ব্লাউজের সঙ্গে সিম্পল লাল শাড়িতে বোল্ড ও আত্মবিশ্বাসী বাঁধন বডি জুয়েলারি আর পার্পল কাতান শাড়িতে দেখা যাচ্ছে তাঁকে এখানে বলিউডের খুফিয়া সিনেমায় জামদানির লুকে বাঁধনের বোল্ড চরিত্র তাঁর মতো করে ব্যাকলেস লুক ও বডি জুয়েলারির লুক কেউই ক্যারি করতে পারেন না বোল্ড ফ্যাশন স্টেটমেন্টে জুড়ি নেই তাঁর। এখানে পরেছেন ল্যাটিস প্যাটার্নের বডি জুয়েলারি আর ম্যাচিং দুল ভয়ংকর সুন্দরী মুশকান জুবেরী চরিত্রে রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি সিনেমায় স্লিভলেস ব্লাউজ আর শাড়ির লুকে বাঁধনছবি: ইন্সটাগ্রাম