মাইদা বলেছিলেন, ‘আপা, ও আমাকে আজও মারছে’

· Prothom Alo

নির্যাতনে আল মাইদা আক্তার (২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর মাইদাকে মৃত ঘোষণা করা হলে পালিয়ে যান স্বামী মো. সিয়াম আল মুরসালিন আকাশ (৩০)। স্থানীয় লোকজন পরে তাঁকে আটক করে পুলিশে দেন। পরিবারটির সঙ্গে কথা বলে জানা যায়, মৃত্যুর দুই দিন আগে মারধরে জখম হওয়ার ছবি খালাতো বোনের কাছে পাঠিয়েছিলেন মাইদা। গালে ব্যান্ডেজ, চোখ ফোলা। মাইদা বলেছিলেন, ‘আপা, ও আমাকে আজও মারছে।’

Visit h-doctor.club for more information.

Read full story at source