‘বনলতা এক্সপ্রেস’ উপভোগ করলেন খুলনার বন্ধুরা

· Prothom Alo

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। ১১ সেপ্টেম্বর বিকেলে এটি নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী করে খুলনা বন্ধুসভা। প্রথম আলো খুলনা অফিসে এই প্রদর্শনী উপভোগ করেন বন্ধুসভার সদস্যরা।

সিনেমা দেখা কেন্দ্র করে বন্ধুদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দ। একসঙ্গে সিনেমা উপভোগের পাশাপাশি নিজেদের মধ্যে আড্ডা, হাসি-আনন্দ ও নানা মুহূর্ত ক্যামেরাবন্দী করেন সবাই।

Visit sportbet.rodeo for more information.

খুলনা বন্ধুসভার চলচ্চিত্র প্রদর্শনী।

বন্ধুরা জানান, ‘চিত্রা’ চরিত্রটি শিখিয়েছে নানা অভিজ্ঞতার কথা। সহসভাপতি হাফিজুর রহমান বলেন, ‘একসঙ্গে সিনেমা দেখার এই আয়োজন বন্ধুদের জন্য ছিল আনন্দ ও সুন্দর স্মৃতি তৈরির একটি দারুণ সুযোগ। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফারজানা যুথি, যুগ্ম সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ ও ইমন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহ, দপ্তর সম্পাদক আল্ রাইসা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, বন্ধু আবু হানিফা, নাজমুস সাকিবসহ অনেকে।

সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা

Read full story at source