তালের চাটনির রেসিপি

· Prothom Alo

তালের চাটনির রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

উপকরণ

  • তালের ক্বাথ ১ কাপ

    Visit mchezo.life for more information.

  • শর্ষের তেল ১ চা-চামচ

  • শুকনা মরিচ ২টি

  • পাঁচফোড়ন আধা চা-চামচ

  • আদাকুচি ১ চা-চামচ

  • লবণ আধা চা-চামচ

  • চিনি বা গুড় আধা কাপ বা স্বাদ অনুযায়ী

  • তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ

  • কিশমিশ ১ টেবিল চামচ

  • ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ

বেসন নারকেল বরফির রেসিপি

প্রণালি

  • তালের ক্বাথ ভালো করে ছেঁকে নিন, যাতে আঁশ না থাকে।

  • কড়াইতে শর্ষের তেল গরম করে শুকনা মরিচ ও পাঁচফোড়ন দিন।

  • আদা দিয়ে সামান্য ভেজে নিয়ে তালের ক্বাথ দিন।

  • লবণ, তেঁতুলের ক্বাথ ও চিনি বা গুড় দিয়ে মাঝারি আঁচে রান্না করুন।

  • কিশমিশ দিয়ে ঘন হওয়া পর্যন্ত ১০-১৫ মিনিট রান্না করুন।

  • শেষে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিন। ঠান্ডা হলে চাটনি আরও ঘন হবে।

ভাইরাল থেকে ঘরোয়া, ঢাকার ১০ শিঙাড়া, স্বাদ যাচাইয়ে কে পেল কত

Read full story at source