সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit tr-sport.click for more information.

‘চলে আসলি এই পুলিশ কিচ্ছু করতে পারবে না’, অডিও ছড়ানোর পর ওসি প্রত্যাহার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান

শেখ হাসিনা দেশে ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না, এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

চীন যেভাবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দিতে চায়

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং

চলতি বছর চীনের কূটনৈতিক দিনপঞ্জির দিকে তাকালেই তাদের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবের চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়া, যুক্তরাজ্য, কানাডা, স্পেন, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, জর্ডানসহ বিশ্বের প্রভাবশালী অনেক দেশের শীর্ষ নেতারাই বেইজিং সফর করেছেন। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিল পাস: ট্রাম্প সই করলেই ভারতের ওপর ১০০% শুল্ক

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন

রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে গতকাল বুধবার এক গুরুত্বপূর্ণ বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের জন্য পাঠানো হবে। বিস্তারিত পড়ুন...

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

২০৩০ বিশ্বকাপের সুদূর দিগন্তকে চোখে রেখে নতুন এক ভোরের সুর বেঁধেছেন যুক্তরাষ্ট্রের ফুটবল কোচ মরিসিও পচেত্তিনো। আর সেই নবযাত্রার ক্যানভাসে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠে এসেছে এক ১৬ বছরের কিশোর-কাভান সুলিভান। বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের দুই ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের ভাই এই কাভান। বিস্তারিত পড়ুন...

কেমন আছে অভিনেতা নাসির খানের পরিবার

প্রয়াত অভিনেতা নাসির খানের আজ জন্মদিন

‘মুরব্বিরা যা বলে বুদ্ধিমানরা সেই মতোই চলে’, ‘মামা বলত ভাগনে বেশি লোভ করিসনে’, ‘আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই’-জনপ্রিয় এই সংলাপগুলো নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ের ঢালিউড দর্শকদের মনে আছে হয়তো। সংলাপগুলো শোনেননি এমন দর্শক কম মিলবে। এই সংলাপগুলো শোভা পেয়েছিল খল অভিনেতা নাসির খানের মুখে। বিস্তারিত পড়ুন...

Read full story at source