দিনাজপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

· Prothom Alo

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে আয়োজন এবং দিনাজপুর বন্ধুসভার কার্যক্রম সুসংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো দিনাজপুর অফিসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Visit truewildgame.com for more information.

বৈঠকে সভাপতি শবনম মুস্তারিন বন্ধুসভার কার্যক্রম ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে নতুন বন্ধুদের উদ্দেশে সংগঠনের কার্যক্রম, দায়িত্ব পালন এবং সাংগঠনিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। পাশাপাশি বন্ধুদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

দিনাজপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক।

সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় বলেন, ‘বন্ধুসভা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে যাঁরা কাজ করেন, তাঁরা ভালো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিচিতি তৈরি করেন। বন্ধুসভার বন্ধুরা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর প্রথম আলোর কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে থাকেন।’

বৈঠকে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়। দায়িত্বপ্রাপ্ত বন্ধুদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি দায়িত্বসংক্রান্ত বিষয়গুলো লিখিতভাবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বন্ধু, দিনাজপুর বন্ধুসভা

Read full story at source