পাহাড়ি ঐতিহ্যের রঙে ‘পোহ-চগ্রু’
· Prothom Alo
রঙিন বস্ত্র, পুঁতির অলংকার, বাঁশের ছাতা, মাটির প্রদীপ আর নানা ধরনের বাদ্যযন্ত্র—এক জায়গায় জড়ো হয়েছে পাহাড়ের মানুষের জীবন ও সংস্কৃতির নানা অনুষঙ্গ। বান্দরবানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘পোহ-চগ্রু’ সাংস্কৃতিক প্রদর্শনীতে ১১টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামগ্রী ও লোকজ জ্ঞান তুলে ধরা হয়েছে। গতকাল শুক্রবার শুরু হওয়া এ প্রদর্শনী আগামীকাল রোববার পর্যন্ত চলবে। বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।
Visit mchezo.co.za for more information.
প্রদর্শনীতে পুঁতির তৈরি গয়না দেখছেন ম্রো সম্প্রদায়ের এক নারীপ্রদর্শনীতে সাজিয়ে রাখা জুমের ভুট্টার সারি হাতে প্রদীপ নিয়ে মঞ্চে ঐতিহ্যবাহী প্রদীপ নৃত্য পরিবেশন করছেন মারমা তরুণীরামঞ্চে ‘রিনা ফ্লং’ নাটকের একটি দৃশ্যে পাওমুম থারক্লার শিক্ষার্থীরাসারি করে সাজানো কোমর তাঁতে বোনা বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বস্ত্র ও তাঁতসরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে বাঁশের তৈরি ঐতিহ্যবাহী ছাতাবান্দরবানের তরুণদের সামাজিক সংগঠন গ্রীন মিলিউ আয়োজন করেছে ‘পোহ-চগ্রু’ সাংস্কৃতিক প্রদর্শনী। এতে সহযোগিতা করছে ব্রিটিশ কাউন্সিল ও ওয়াও বাংলাদেশ সারি করে সাজানো বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রএকের পর এক স্টল ঘুরে ঐতিহ্যবাহী নিদর্শন দেখছেন দর্শনার্থীরাপ্রদর্শনীতে রাখা ঐতিহ্যবাহী সামগ্রী দর্শনার্থীদের দেখিয়ে দিচ্ছেন এক আয়োজকপাহাড়ের মানুষের নিত্যদিনের ব্যবহারের নানা সামগ্রী সাজানো হয়েছে প্রদর্শনীতেমঞ্চে গান পরিবেশন করছেন গিটার লার্নিং স্কুলের শিক্ষার্থীরা