দেবের সঙ্গে ছবি দিলেন শুভশ্রী, ৪৫ মিনিটে ১৮ হাজার প্রতিক্রিয়া
· Prothom Alo

দীর্ঘ বিরতির পর আবার জুটি হয়ে কাজ করেছেন পশ্চিমঙ্গের দুই তারকা দেব ও শুভশ্রী। গতকাল সন্ধ্যায় ফেসবুকে দেবের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এই জুটি সম্পর্কে কিছু তথ্য—
Visit fishroad-app.com for more information.
দেবের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ অভিনেত্রীর ফেসবুক থেকে নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন দুই তারকার ভক্ত–অনুসারীরা। মাত্র ৪৫ মিনিটে প্রতিক্রিয়া এসেছে ১৮ হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকেদেব–শুভশ্রী আলোচনায় নতুন সিনেমা নিয়ে। একসময় ব্যক্তিগত জীবনেও সম্পর্কে থাকা এই তারকা জুটি একসঙ্গে ১২ বছর পর নতুন সিনেমা করেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেশু ৭’–এর টিজার মুক্তির পরই সাড়া ফেলেছে। অভিনেত্রীর ফেসবুক থেকে ২০০৯ সালে রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ দিয়ে শুরু হয় দেব ও শুভশ্রীর জুটি। এরপর টানা কয়েকটি হিট সিনেমায় তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। অভিনেত্রীর ফেসবুক থেকেকিন্তু ২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পরপরই এই জুটির সম্পর্কে ফাটল ধরে। এরপর আর দীর্ঘ সময় কাজ করেননি তাঁরা। অভিনেত্রীর ফেসবুক থেকে ‘দেশু ৭’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। অভিনেত্রীর ফেসবুক থেকে এক যুগ পর দেব–শুভশ্রীদুর্গাপূজা উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৬ অক্টোবর। অভিনেত্রীর ফেসবুক থেকে