এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন সাইফউদ্দিন, পা ছিলে গেছে নাজমুলের

· Prothom Alo

কয়েক দিন ধরেই মিরপুরে এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। আজ তারা দুই ভাগ হয়ে খেলেছে প্রস্তুতি ম্যাচও। জাপানের আইচি–নাগোয়ায় এশিয়ান গেমসে সোনা জয়ের আশায় পুরো শক্তির দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে তাতে ধাক্কা হয়ে এসেছে চোট।

Visit esporist.com for more information.

এশিয়ান গেমসের দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। হ্যামস্ট্রিংয়ের চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের চার দিনের ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। সেই চোটই তাঁকে এশিয়ান গেমস থেকে ছিটকে দিল।

টিম ম্যানেজমেন্টের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সাইফউদ্দিন ছিটকে গেলেও তাঁর বিকল্প এখনো চূড়ান্ত হয়নি। গেমসের দলগুলো অনেক আগেই আয়োজকদের কাছে পাঠাতে হয়। এখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে বিসিবি জানতে চেয়েছে, গেমসের মাত্র কয়েক দিন আগে দলে পরিবর্তন আনা যাবে কি না।

পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন

দলে চোটের ধাক্কা আছে আরও। দেড় বছর পর টি–টুয়েন্টি দলে ফেরা নাজমুল হোসেনের বাঁ পায়ের কনিষ্ঠ আঙুল ছিলে গেছে। এ কারণে তিনি জুতা পরতে পারছেন না। আজ মিরপুরে দুই দলে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচেও নাজমুল ব্যাটিং করেননি। মাঠের পাশেই খালি পায়ে দৌড়াতে দেখা গেছে তাঁকে।

২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন ক্রিকেটাররা। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা ঠিক হবে প্রথম পর্বে। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে কোনো একটি দলই হবে সেই প্রতিপক্ষ।

কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা।

ভারতের কাছে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ

Read full story at source