দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া অভিষেক শূন্যতেও সবার ওপরে

· Prothom Alo

এই তো কয়েক দিন আগের কথা। ১৭ সেপ্টেম্বর মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। আফগানিস্তানের বিপক্ষে তাঁর এই সেঞ্চুরিটি পূর্ণ সদস্যদেশগুলোর ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সেই অভিষেকই এখন শূন্য করে আলোচনায়।

কাল জাপানের বিপক্ষে ম্যাচে প্রথম বলে আউট হয়েছেন। যা চলতি বছরে সব ধরনের টি-টুয়েন্টিতে অভিষেকের দশম শূন্য। এক বছরে টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড এখন অভিষেকেরই। ৪২ ইনিংসে ১০ বারই শূন্য রানে ফিরেছেন অভিষেক। ফিফটি আছে ১০টি, সেঞ্চুরি ২টি।

Visit extonnews.click for more information.

এক বছরে সর্বোচ্চ শূন্যের তালিকায় অভিষেকের পরই আছেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৯ সালে আফগানিস্তানের এই ক্রিকেটার ৯ বার শূন্য রানে আউট হয়েছিলেন। রশিদ অবশ্য দাবি করতে পারেন, তাঁর প্রধান কাজ তো আর ব্যাটিং নয়! টি-টুয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ শূন্যের তালিকায় শীর্ষ পাঁচে আছেন শাদাব খান, হার্শেল গিবস ও সুনীল নারাইন। মানে অভিষেক ছাড়া গিবসই বিশেষজ্ঞ ব্যাটসম্যান, যিনি এই তালিকার শীর্ষ পাঁচে আছেন।

চলতি বছরে অভিষেকের পর সবচেয়ে বেশিবার শূন্যতে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৩৮ ইনিংস ছয়বার শূন্য রানে আউট হয়েছেন। শীর্ষ পাঁচে আরও আছেন স্যামুয়েল কন্তে, দুষ্মন্ত চামিরা ও হাসান আলী।

ভারত-জাপান ম্যাচে বিতর্ক—আম্পায়ারের চূড়ান্ত সিদ্ধান্ত কেন ভারতের পক্ষে গেল

Read full story at source