সেন্ট যোসেফে বসছে ‘অষ্টম ম্যাথ ম্যানিয়া’
· Prothom Alo

রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আগামীকাল বৃহস্পতিবার থেকে গণিতপ্রেমী শিক্ষার্থীদের অন্যতম বৃহৎ উৎসব ‘অষ্টম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৬’ শুরু হচ্ছে। যোসেফাইট ম্যাথ ক্লাবের (জেএমসি) আয়োজনে অষ্টমবারের মতো বসছে শিক্ষার্থীদের এই মিলনমেলা। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ‘অষ্টম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৬’।
এবারের আয়োজনের একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে প্রথম আলো গণিত ইশকুল। ফলে এবারের উৎসবের অন্যতম বড় আকর্ষণ হলো—‘ম্যাথ অলিম্পিয়াড’ সেগমেন্টের বিজয়ীরা সরাসরি বাংলাদেশ গণিত উৎসবের ‘আঞ্চলিক’ পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
Visit newssport.cv for more information.
প্রযুক্তির যুগেও ইংরেজি শেখা কেন শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জআয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এই উৎসবে প্রতিযোগীদের জন্য সর্বমোট ২২টি ভিন্নধর্মী সেগমেন্ট রাখা হয়েছে। এর মধ্যে অফলাইনে অনুষ্ঠিত হবে ১৫টি আকর্ষণীয় ইভেন্ট, যেখানে শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা, ক্ষিপ্রতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং দলীয় সমন্বয়ের পরীক্ষা নেওয়া হবে।
অফলাইন ইভেন্টগুলোর মধ্যে একক প্রতিযোগিতায় থাকছে ফাইন্ড-বেজড ও প্রুফ-বেজড ম্যাথ অলিম্পিয়াড, আইকিউ টেস্ট, হিউম্যান ক্যালকুলেটর, জেনেসিস, জ্যামিতি ড্যাশ, প্রবাবিলিটি প্রেশার, ক্র্যাক দ্য কোড, সুডোকু, রুবিকস কিউব শোডাউন, ৫ মিনিট প্রফেসর এবং ক্যালকুলাস বি।
বিজয়ীরা বাংলাদেশ গণিত উৎসবের আঞ্চলিক পর্যায়ে অংশ নিতে পারবে।
পাশাপাশি দলগত প্রতিযোগিতায় থাকছে সর্বোচ্চ তিন সদস্যের ‘এসকেপ রুম’ ও ‘টিক-ট্যাক-টো’ এবং দুই সদস্যের ‘ট্রেজার হান্ট’। গতানুগতিক অলিম্পিয়াডের বাইরে ট্রেজার হান্ট বা এসকেপ রুমের মতো শ্বাসরুদ্ধকর ইভেন্টগুলো প্রতিযোগীদের ভিন্নধর্মী বুদ্ধিবৃত্তিক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে। এ ছাড়া শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের জন্য প্রতিযোগিতার পাশাপাশি থাকছে আকর্ষণীয় দেয়ালিকা প্রদর্শনী (ওয়াল ম্যাগাজিন)।
ইতিমধ্যে শিক্ষার্থীদের মধ্যে উৎসবটি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে।
‘লেট ইনফিনিটি বি ইওর লিমিট’—এ স্লোগানকে ধারণ করে আয়োজিত এই মহোৎসব দেশসেরা খুদে গণিতবিদদের এক দারুণ লড়াইয়ের মঞ্চ হতে যাচ্ছে। ২৪ সেপ্টেম্বর থেকে সেন্ট যোসেফ প্রাঙ্গণ মুখর হবে হাজারো প্রতিযোগীর পদচারণে।