ছয় বছর বয়সী কন্যাশিশুর রুবিকস কিউব মিলিয়ে বিশ্ব রেকর্ড
· Prothom Alo
মেয়েটির বয়স মাত্র ছয় বছর। নাম তার লিয়ান ইউনঝি। এই বয়সেই সে সবচেয়ে কম সময়ে রুবিকস কিউব মিলিয়ে নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছে। ২২ সেপ্টেম্বর, সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন এমন তথ্য প্রকাশ করে।
Visit grenadier.co.za for more information.
চীনের উহান ও গুয়াংজু প্রদেশে রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে মাত্র তিন দিনের ব্যবধানে দু-দুবার নারী বিশ্ব রেকর্ড ভেঙে দেয় লিয়ান। সে মিলিয়েছে ক্লাসিক ৩x৩x৩ আকারের রুবিকস কিউব।
রুবিকস কিউব কমিউনিটি জানিয়েছে, এত ছোট বয়সে এত দ্রুত রুবিকস কিউব মিলিয়ে ফেলা সত্যিই অবাক করার মতো। বিশ্বের অন্যতম দ্রুততম রুবিকস কিউব সমাধানকারী হিসেবে সে এখন নিজের নাম ইতিহাসে লিখে রাখল।
পাঁচবার কিউব মেলানোর পর তার গড় সময় প্রথমে নেমে আসে ৪ দশমিক ৫২ সেকেন্ডে। আর পরেরবার সেটি আরও কমে হয় ৪ দশমিক ২৭ সেকেন্ড। এর মাধ্যমে বিশ্বের একমাত্র মেয়ে কিউবার হিসেবে ৪ দশমিক ৫ সেকেন্ডের কম গড় সময়ে রুবিকস কিউব মেলানোর অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে সে।
হাত ধোয়ার সঠিক নিয়মসিচুয়ান প্রদেশের চেংদু নামের শহরে থাকে লিয়ান ইউনঝি। এক বছর ধরে প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা করে অনুশীলন করেছে কিউব। এই কঠোর পরিশ্রমে সে ১ হাজার ৩০০-এরও বেশি কিউব অ্যালগরিদম অর্থাৎ কিউব মেলাবার কৌশল নিজের আয়ত্তে এনেছে।
ভিডিও ফুটেজে লিয়ান ইউনঝির কিউব মেলানোর কৌশল দেখে সবাই অবাক হয়ে যান। প্রতিযোগিতায় কিউব মেলানোর আগে বিচারকেরা সেটি ভালো করে এলোমেলো করে দেন। তারপর একটি কাগজের বক্স দিয়ে কিউবটি ঢেকে রাখা হয়। তারপর সেটা সরানোর সঙ্গে সঙ্গেই লিয়ান কিউব মেলাতে শুরু করে।
হাঙ্গেরির নকশা বিশারদ অধ্যাপক এরনো রুবিক ১৯৭৪ সালে ষড়তল ঘনক্ষেত্রের এই ধাঁধার বস্তুটি তৈরি করেন। তাঁর নামেই এর নামকরণ হয় ‘রুবিকস কিউব’।কেউ কিছু বুঝে ওঠার আগেই লিয়ানের হাত চোখের পলকে চলতে শুরু করে। আঙুলের দ্রুত গতিতে সে ৩x৩x৩ আকারের রুবিকস কিউবের প্রতিটি রঙের ঘর মেলাতে থাকে। লিয়ানের এত দ্রুত কিউব মেলানোর দৃশ্য দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যান।
প্রতিযোগিতা শেষে বিশ্ব রেকর্ড গড়ে সে আনন্দের সঙ্গে নিজের বিজয়ী ট্রফিটি উঁচিয়ে ধরে নেচে বেড়ায় সেখানে।
বাড়িতে কিউব অনুশীলনের সময় লিয়ানের মা–বাবা যেগুলো ভিডিও করে রাখত। কিছু ভিডিওতে তার মা–বাবা লিয়ানের অর্জিত বিভিন্ন ট্রফি ও পুরস্কার দেখান। তার মা লিন ইয়াক্সি চীনা গণমাধ্যমকে জানান, লিয়ান নাচ ও সংগীতের ক্লাসে যেত। তার পাশাপাশি স্কুলের একটি অতিরিক্ত ক্লাসে অংশ নেওয়ার মাধ্যমেই সে প্রথম রুবিকস কিউব সম্পর্কে জানতে পারে এবং এর সঙ্গে পরিচিত হয়।
ওয়ার্ল্ড কিউব অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সে ইতোমধ্যে চীনের বিভিন্ন জায়গায় ৩৩টি প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সেখানে ৫৬৯টি অফিশিয়াল সলভ বা সমাধান সম্পন্ন করেছে। ৩x৩x৩ কিউবের ক্ষেত্রে তার একক সেরা সময় মাত্র ৩ দশমিক ৫৪ সেকেন্ড এবং ২x২x২ কিউবের ক্ষেত্রে মাত্র ২ দশমিক ১৫ সেকেন্ড।
জীবনরক্ষায় স্মার্টফোনের যে ফিচারগুলো চালু রাখতে হবেকেন এত কার্যকর রুবিকস কিউব? মা লিন জানান, তিনি ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন যে এই কিউবিং বা রুবিকস কিউব মেলানো শিশুদের সামগ্রিক দক্ষতা বিকাশের জন্য দারুণ একটি কাজ। তাই তিনি তাঁর মেয়ের আগ্রহ আর মনোযোগ এই বিষয়ের দিকে ঘুরিয়ে দেন।
রুবিকস কিউব মেলানোর এই চর্চা মনোযোগ, স্মৃতিশক্তি, যুক্তি দিয়ে চিন্তাভাবনা করার ক্ষমতা ও চারপাশের দিক বা স্থান বোঝার ক্ষমতা বাড়িয়ে তোলে। পাশাপাশি জয় কিংবা পরাজয় সহজভাবে মেনে নেওয়ার জন্য সুন্দর একটি মানসিকতা তৈরি করতেও সাহায্য করে।
এটি শুধু অন্ধের মতো কতগুলো সূত্র বা নিয়ম মুখস্থ করার বিষয় নয়। বরং বুদ্ধি ও যুক্তি কাজে লাগিয়ে সবচেয়ে সহজ আর সঠিক সমাধানটি খুঁজে বের করার একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস এর আগের রেকর্ডটি ছিল নয় বছর বয়সী কিক্সিয়ান কাওয়ের দখলে। মাত্র তিন বছর বয়সে কিউব মেলানো শেখা কাও। ২০২৩ সালে যখন তাঁর বয়স ছিল ছয় বছর তখন সে গড়ে ৫ দশমিক ৯৭ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন। স্পিডকিউবারস ডাইজেস্টের তথ্য অনুযায়ী, পরবর্তী সময়ে মে মাসে স্টার্ট অব সামার বেইজিং ২০২৬ প্রতিযোগিতায় সে গড়ে ৪ দশমিক ৯৮ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে। সেখানে সে সামগ্রিকভাবে বিশ্বের সপ্তম সেরা কিউবার হিসেবে নিজের অবস্থান করে নেয়।
সূত্র: সিবিসি নিউজ, সিএনএন, দ্য টেলিগ্রাফযুক্তরাষ্ট্রে বিরল দুই মাথার কচ্ছপের খোঁজ মিলেছে