শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-চীন ঐতিহ্যিক পোশাক প্রদর্শনী ও শিল্পকলা ওয়ার্কশপ অনুষ্ঠিত

· Prothom Alo

চীন ও বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক সাদৃশ্যের অনুসন্ধান এবং এর চর্চার মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি জীবনমানের উন্নয়নে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। তিনি ২২ সেপ্টেম্বর শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বাংলাদেশ-চীন ঐতিহ্যিক পোশাক প্রদর্শনী ও শিল্পকলা ওয়ার্কশপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এ কথা বলেন।

Visit sportbet.rodeo for more information.

অনুষ্ঠানে ছেংদু ভোকেশনাল ইউনিভার্সিটি অব লাইট ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর পু বিং ইউয়ান উভয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী ও ক্যারিয়ারবান্ধব শিক্ষা কার্যক্রমের মধ্যে সাদৃশ্য এবং অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের কথা তুলে ধরেন। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাঁদের বিশ্ববিদ্যালয় সফরের জন্য আন্তরিক আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলম, ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আফরোজা হক ডেইজি ও তাঁর গ্রুপের সুনিপুণ পরিকল্পনা ও তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি দেশীয় ঐতিহ্যবাহী নকশার বিভিন্ন পোশাক, নকশিকাঁথা, সুতাকাটার চরকা, হাতপাখা, কুলা, মৃৎশিল্প, পুতুলসহ বিভিন্ন পণ্য দৃষ্টিনন্দন স্টলে নান্দনিকভাবে প্রদর্শন করা হয়।

ছেংদু ভোকেশনাল ইউনিভার্সিটি অব লাইট ইন্ডাস্ট্রির শিক্ষক প্রতিনিধিরাও প্রজেক্টরের মাধ্যমে তাঁদের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পণ্য ও শিক্ষা কার্যক্রম তুলে ধরেন এবং ঐতিহ্যবাহী চীনা হাতপাখার ওপর অভিনব এক শু এমব্রয়ডারি ওয়ার্কশপ পরিচালনা ও সনদ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ও বিভিন্ন বিভাগের প্রধানেরা, ছেংদু বিশ্ববিদ্যালয়ের পরিচালক মাইক, সচিব আইডাসহ অন্য সফরসঙ্গী উপস্থিত ছিলেন।

ছেংদু ভোকেশনাল ইউনিভার্সিটি অব লাইট ইন্ডাস্ট্রি, চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কনফুসিয়াস ক্লাসরুমের বাংলাদেশি পরিচালক অধ্যাপক মহিউদ্দিন তাহের।

Read full story at source