ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে ব্রোঞ্জ পেল বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট

· Prothom Alo

ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। একই প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে টিম অডিসি এক্স সপ্তম স্থান অর্জন করেছে। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ২৫টি দেশের ১৪৯টি দল অংশ নেয়।

টিম ব্লুপ্রিন্টের সদস্য সৈয়দ সুবেহ-সাদিক শোলক, মো. আজমাইন শাক ও সাম্মান রাহিন। টিম অডিসি এক্সের সদস্য আবিদা ওয়াদুদ ও সাদমান আল হক। এ ছাড়া ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে টিম নেবুকোডার্স ও রোবোমিশন সিনিয়র ক্যাটাগরিতে টিম রোবোম্যানিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

Visit casino-promo.biz for more information.

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের চারটি দল অংশ নেয়। বাংলাদেশ দলের সঙ্গে দলনেতা হিসেবে ছিলেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের ন্যাশনাল অর্গানাইজার প্রমি নাহিদ। কোচ হিসেবে ছিলেন নাসির খান সৈকত।

পথশিশুদের এসএসসি পর্যন্ত পড়িয়ে পুরস্কার পেল মজার ইশকুলপ্রতিযোগিতায় এ বছরের প্রতিপাদ্য ছিল ‘রোবট মিটস কালচার’

এর আগে গত ১৪ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৬-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। ৪টি ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতায় ৭২টি দলের ২০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্বের ফলাফলের ভিত্তিতেই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দলগুলো নির্বাচিত হয়।

প্রতিযোগিতায় এ বছরের প্রতিপাদ্য ছিল ‘রোবট মিটস কালচার’। জাতীয় পর্বের আগে শিক্ষার্থীদের রোবোটিকসে আগ্রহী করে তুলতে জুন মাসে দেশের ৫টি জেলায় ১৪টি অ্যাকটিভেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। এসব কর্মশালায় প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের ম্যাগাজিন পার্টনার কিশোর আলো।

দেশি কমিক কনে কী কী হলো

Read full story at source