দেশে চালু হলো এআইভিত্তিক চাকরির সাক্ষাৎকার প্ল্যাটফর্ম ‘হাইপো এআই’
· Prothom Alo

প্রযুক্তিভিত্তিক মানবসম্পদ বিষয়ক প্রতিষ্ঠান হাইপো এআই আনুষ্ঠানিকভাবে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত রিয়েল-টাইম সাক্ষাৎকারের প্ল্যাটফর্ম চালু করেছে। আজ রোববার বাংলাদেশের সব নিয়োগকর্তা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের জন্য প্ল্যাটফর্মটি উন্মুক্ত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হাইপো এআই।
এই প্ল্যাটফর্ম যেকোনো নিয়োগপ্রক্রিয়ায় চাকরিপ্রার্থীদের মূল্যায়ন আধুনিক ও সহজতর করবে। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা রিয়েল-টাইম এআই-পরিচালিত সাক্ষাৎকারের মাধ্যমে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবেন। অন্যদিকে নিয়োগদাতারা আরও তথ্যভিত্তিক ও নিরপেক্ষভাবে প্রার্থীদের বাছাই করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে চালু করার আগে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালায় হাইপো এআই। সেখানে ৩টি নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং ১৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী হাইপো এআইয়ের মাধ্যমে যুক্ত হয়ে সফলভাবে চাকরির সাক্ষাৎকার সম্পন্ন করেছেন।
Visit casino-promo.biz for more information.
বর্তমানে প্রার্থী বাছাইয়ে প্রচুর সময় ব্যয় হওয়া থেকে নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীর যে হতাশা তৈরি হয়, তা সমাধানেই মূলত কাজ করছে হাইপো এআই। প্ল্যাটফর্মটির মাধ্যমে নিয়োগদাতারা কম সময়ে চাকরিপ্রার্থীর যোগ্যতা মূল্যায়ন করতে পারবেন এবং নিরপেক্ষভাবে তুলনামূলক বেশি প্রার্থীর কাছে পৌঁছাতে পারবেন।
হাইপো এআইয়ের সহ–উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল পারভেজ চৌধুরী বলেন, ‘নিয়োগপ্রক্রিয়াকে সবার জন্য সমান করার ভাবনা থেকেই আমাদের এ যাত্রা। চাকরিপ্রত্যাশীরা ন্যায্য সুযোগ না পেলে দেশের বেকারত্ব সমস্যার সমাধান সম্ভব নয় আর বেকারত্বের সমস্যা সমাধান করার প্রথম পদক্ষেপ হলো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু গতানুগতিক ধারার এইচআর টেক দিয়ে সেই সমস্যা সমাধান করা সম্ভব নয়। আমাদের লক্ষ্য মাতৃভাষাসহ সব ভাষায় সাক্ষাৎকারকে আরও বেশি কোম্পানি এবং চাকরিপ্রার্থীদের কাছে নিয়ে যাওয়া। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাংলা সাক্ষাৎকার অভিজ্ঞতায়, যা বাংলাদেশে এই ধরনের প্রথম উদ্যোগ।’
রিয়েল টাইম সাক্ষাৎকারকে সবার নাগালের মধ্যে রাখার জন্য হাইপো এআই একটি মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করেছে। হাইপো এখন বাংলাদেশজুড়ে সব প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের জন্য উন্মুক্ত। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা সহজেই অ্যাকাউন্ট তৈরি করে চাকরির সুযোগ খুঁজে নিতে পারবেন এবং প্রত্যাশিত চাকরির জন্য এআইভিত্তিক সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। নিয়োগদাতারা সাইন–আপ করে চাকরির নিরীক্ষা করে প্রার্থীদের জন্য মূল্যায়ন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটে (www.hipo.com.bd) যেতে পারেন।