ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২ জন

· Prothom Alo

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই, কমছে না সংক্রমণও। দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে গত ৮ সেপ্টেম্বরও নয়জনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

Visit truewildslot.com for more information.

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৭১ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, বরিশাল বিভাগে দুজন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী।

গত সেপ্টেম্বর মাসে দেশে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যুর রেকর্ড হয়। ওই মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয় আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪ জন। আগের আট মাসে এত মৃত্যু এবং এত সংক্রমণ হয়নি।

Read full story at source