ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ

· Prothom Alo

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’-এর পৃষ্ঠপোষকতা করছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এবারের আয়োজনের নামকরণ করা হয়েছে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবীর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ডিআরইউ জানিয়েছে, প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও—এই দুই মাধ্যমে মোট ২৬টি বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। এর বাইরে সব গণমাধ্যমের সাংবাদিকদের জন্য উন্মুক্ত দুটি বিষয়ে সেরা প্রতিবেদনকে পুরস্কৃত করা হবে রাষ্ট্রপতির পক্ষ থেকে। দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের একটি বিচারক প্যানেল জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাই করে বিজয়ী নির্বাচন করবে।

Visit casino-promo.biz for more information.

সংগঠনের সদস্যরা ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন পুরস্কারের জন্য জমা দিতে পারবেন। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ অক্টোবর। সংবাদ সম্মেলনে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন বলেন, সেরা প্রতিবেদন তৈরির স্বীকৃতি দিয়ে সাংবাদিকদের সম্মানিত করার এই উদ্যোগ সাংবাদিকতাকে এগিয়ে নিতে সব সময় ইতিবাচক ভূমিকা রাখছে। ডিআরইউ প্রতিষ্ঠার পর থেকেই এই ধারা অব্যাহত রেখেছে।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান বলেন, ২০২১ ও ২০২৫ সালের পর এবার তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজনে ডিআরইউর অংশীদার হয়েছে নগদ।

নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, সাংবাদিকেরা সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি রাষ্ট্রের নিয়মনীতি ও কর্মকাণ্ডের ওপর নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানসম্মত ও দায়িত্বশীল সাংবাদিকতাকে উৎসাহিত করতেই নগদ আবারও এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, পুরস্কারের সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Read full story at source