২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরায়েলে অস্থিরতা দেখা দিতে পারে
· Prothom Alo

ইসরায়েলে চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে দেশটিতে অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দিতে পারে। এমনকি রয়েছে সংঘাতের ঝুঁকিও।
Visit michezonews.co.za for more information.
গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর বিশেষজ্ঞদের তৈরি এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ গত সোমবার এ তথ্য দিয়েছে।
সিআইএর প্রতিবেদনে বলা হয়েছে, অস্থিরতা সৃষ্টিকারী একটি রাজনৈতিক কারণ হলো—দীর্ঘদিন ধরে ইসরায়েলের আলট্রা-অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি পাওয়ার সুবিধা।
তেল আবিবে সরকারবিরোধী বিক্ষোভযদিও এ নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন ডানপন্থী জোটের ভেতরের বিভাজন প্রকাশ্যে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলকে এখন সামরিক বাহিনীতে দায়িত্ব পালন শেষে ফিরে আসা হাজার হাজার সশস্ত্র সেনাকে আবার বেসামরিক জীবনে ফিরিয়ে নেওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, এমন আরও কয়েকটি বিষয় হলো অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকারীদের সহিংসতা, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এবং সামরিক ব্যয় বৃদ্ধি।
ইরানে বিক্ষোভে যে ‘ফাঁদে’ পড়েছে ইসরায়েলনানা কারণে ২৭ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন নেতানিয়াহুর জন্য জটিল হয়ে উঠছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন থেকে স্পষ্ট কোনো ফল না–ও আসতে পারে।
ইসরায়েলের জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর পক্ষের জোট কিংবা তাঁর বিরোধী জোট—কোনোটিই দেশটির পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন না–ও পেতে পারে।
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ