গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় অভিভাবক সভা অনুষ্ঠিত

· Prothom Alo

‘শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত শক্তি বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত এই স্কুলে গত ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।

Visit umafrika.club for more information.

সহকারী শিক্ষক মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং অর্ধশতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠে মনোযোগ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নৈতিক শিক্ষা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন শিক্ষকবৃন্দ।

অভিভাবক সভায় আগত অভিভাবকগণ।

সভায় অভিভাবকদের মধ্য থেকেও মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরা হয়। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাহিমের মা মোসা. ফরিদা বেগম বলেন, ‘আমার ছেলে আগে পড়াশোনায় এত মনোযোগী ছিল না। এই স্কুলে ভর্তি হওয়ার পর তাকে আর পড়তে বসার কথা বলতে হয় না। সন্ধ্যা হলে সে নিজেই বই-খাতা নিয়ে পড়তে বসে যায়। এটা দেখে আমার খুব ভালো লাগে।’

ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শামীমা আক্তার তাঁর বক্তব্যে বলেন, ‘আলোর পাঠশালা শুধু একটি স্কুল নয়, এটি আমাদের সন্তানদের স্বপ্ন দেখার জায়গা। শিক্ষকেরা যেভাবে পরিশ্রম করছেন, আমরাও বাড়িতে আমাদের সন্তানদের পাশে থাকব। শিক্ষক-অভিভাবকের এই বন্ধনই আমাদের সমৃদ্ধির পথ দেখাবে।’

সমাপনী বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিত দাস।

সভাপতির সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিত দাস শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, প্রতিদিনের পড়া প্রতিদিন সম্পন্ন করা এবং ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে ওঠার তাগিদ দেন। এ সময় তিনি বর্তমান সময়ে মোবাইল ফোন ব্যবহারের কুফল, ২০২৬ সালের নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি এবং বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সবশেষে অভিভাবকদের বিভিন্ন মতামত ও প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Read full story at source