হলি ক্রস স্কুলে ২০২৭ সালের প্রথম শ্রেণিতে ছাত্রী ভর্তি, আসন ১০০

· Prothom Alo

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৭ সালে প্রথম শ্রেণিতে ছাত্রী ভর্তির আবেদন ফরম ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৬, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে বিদ্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
# মাতা অথবা পাতা যেকোনো একজনকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
# আবেদন ফরমের মূল্য ৩০০ টাকা, যা ফেরত দেওয়া হবে না।
# সঠিক পরিমাণ টাকা সঙ্গে আনতে হবে, কোনো ভাংতি দেওয়া যাবে না।
আসনসংখ্যা
আসনসংখ্যা ১০০। (মুসলিম ৫০%+খ্রিষ্টান ৩০%+ হিন্দু ১৫%+বৌদ্ধ ৫%। এর মধ্যে ৪০% হবে ক্যাচমেন্ট এরিয়া)।

নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে

ভর্তির জরুরি তথ্য
১. শিক্ষার্থীর বয়স: প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে জন্মনিবন্ধন সনদের ‘ডিজিটাল রঙিন কপি’ জমা দিতে হবে। (জন্মতারিখ: ০১ জুলাই ২০২০ সাল থেকে ৩০ জুন ২০২১ সালের মধ্যে হতে হবে।)
২. খ্রিষ্টান প্রার্থীদের বাপ্তিস্ম সার্টিফিকেট (অরিজিনাল কপি) ও জন্মনিবন্ধন সনদের ‘ডিজিটাল রঙিন কপি’ উভয়ই জমা দিতে হবে।
৩. ফরমে যে ক্রমিক নম্বর থাকবে, সেটাই লটারির নম্বর হবে।
পূরণ করা ফরম জমা দেওয়ার নির্ধারিত তারিখ ও সময়
ফরম নম্বর সময় জমা দেওয়ার তারিখ
০০০১-০২০০ ৮-৯টা ৬ নভেম্বর ২০২৬
০২০১-০৪০০ ৯-১০টা ৬ নভেম্বর ২০২৬
০৪০১-০৬০০ ১০-১১টা ৬ নভেম্বর ২০২৬
০৬০১-০৮০০ ১১- ১২টা ৬ নভেম্বর ২০২৬
০৮০১-১০০০ ১২-১টা ৬ নভেম্বর ২০২৬
১০০১-১২০০ ২-৩টা ৬ নভেম্বর ২০২৬
১২০১-১৪০০ ৩-৪টা ৬ নভেম্বর ২০২৬
১৪০১-১৬০০ ৪-৫টা ৬ নভেম্বর ২০২৬
১৬০১-১৮০০ ৮-৯টা ৭ নভেম্বর ২০২৬
১৮০১-২০০০ ৯-১০টা ৭ নভেম্বর ২০২৬
২০০১-২২০০ ১০-১১টা ৭ নভেম্বর ২০২৬
২২০১— ১১-১টা ৭ নভেম্বর ২০২৬

Visit chickenroadslot.pro for more information.

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ

পূরণ করা ফরমের সঙ্গে নিচের কাগজপত্র জমা দিতে হবে—
১. প্রার্থীর সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২. জন্মনিবন্ধন সনদের ‘ডিজিটাল রঙিন কপি’ এবং অবশ্যই ‘অরিজিনাল কপি’।
৩. খ্রিষ্টান প্রার্থীদের বাপ্তিস্ম সার্টিফিকেট (অরিজিনাল) ও জন্মনিবন্ধন সনদের ‘ডিজিটাল রঙিন কপি’।
৪. প্রার্থীর মা ও বাবা উভয়কে আসতে হবে এবং প্রার্থীকেও অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।
৫. ‘ক্যাচমেন্ট এরিয়া’র জন্য সেপ্টেম্বর মাসের ‘বিদ্যুৎ বিল’ ও ‘বাড়িভাড়ার চুক্তিপত্রের’ ফটোকপি।
৬. প্রার্থীর জন্মগ্রহণের পর টিকা প্রদানের কার্ডের ফটোকপি (কালার কপি)।
৭. মাতা ও পিতার ‘এনআইডি’ একই পৃষ্ঠায় ফটোকপি করে জমা দিতে হবে।

শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে নার্সারিতে ছাত্রী ভর্তি, আবেদন শেষ ১৫ নভেম্বর

দরকারি তথ্য
১. ফরমপ্রাপ্ত প্রার্থীদের লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ অনুমোদিত বিদ্যালয়ের নির্ধারিত ও পূর্বপ্রচলিত নিয়ম অনুযায়ী লটারি করা হবে। এ সিদ্ধান্ত যাঁরা মেনে নিতে রাজি আছেন, শুধু তাঁরাই ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।
২. লটারির ফলাফল ঘোষণার তারিখ বিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
৩. ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব ছাত্রীর মাতা-পিতা ও অভিভাবকেরা এ বিদ্যালয়ের প্রচলিত সব নিয়মকানুন মেনে নিতে সম্মত বলে বিবেচিত হবে।
৪. একবারই ভর্তি ফরম নেওয়া যাবে। পরবর্তী বছরে আবার ভর্তি ফরম নিলে তা বাতিল বলে গণ্য হবে।
৬. ভর্তিপ্রক্রিয়ার সব তথ্য ও সিদ্ধান্তের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:

হলি ক্রস স্কুলে ২০২৭ সালে প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি, ফরমের মূল্যসহ যা যা জানা প্রয়োজন

Read full story at source