শ্রীপুরে প্রাইভেট কারে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ১ দিন পর মামলা

· Prothom Alo

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারের গতি রোধ করে গুলি ছুড়ে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে দুই বস্তা টাকা ছিনতাইয়ের ঘটনার এক দিন পর মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলাটি করেন প্রতিষ্ঠানের মালিকের প্রতিনিধি মো. সুমন মিয়া।

Visit esporist.com for more information.

মামলার বিষয়টি আজ রোববার প্রথম আলোকে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি জানান, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মামলাটি রুজু হয়েছে।

পুলিশ ও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। প্রায় ১০টি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত প্রাইভেট কারটির গতি রোধ করে। পরে চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে গুলি ছোড়ে তারা। এ সময় গাড়িতে থাকা বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক মো. হিমেল (২৯) গুলিবিদ্ধ হন। গাড়িচালককে মারধর করা হয় এবং ব্যবস্থাপক মো. ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়।

প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার মো. রিফাত ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তাঁরা নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে টাকা সংগ্রহ করে মাওনা চৌরাস্তার দিকে ফিরছিলেন। পথে কর্ণপুর এলাকায় তাঁদের গাড়ির গতি রোধ করা হয়। গাড়িতে থাকা টাকাভর্তি তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিনটি বস্তায় মোট চার কোটি টাকা ছিল। দুর্বৃত্তরা দুটি বস্তা নিয়ে যাওয়ার পর অবশিষ্ট বস্তায় ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। এসব টাকা মাওনা চৌরাস্তার ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ কর্তৃপক্ষের।

গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর পেটে গুলি লেগেছিল। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

১০টি মোটরসাইকেলে এসে গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঘটনার পর পুলিশ বিকাশের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের আহত তিন কর্মীকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, পুলিশ এ ঘটনায় তৎপর রয়েছে। অত্যন্ত গুরুত্বসহকারে পুলিশি কাজ চলমান আছে।

Read full story at source