পাস্ট ইজ পাস্ট
· Prothom Alo

আমার এক খালু। যখন ছোট ছিলাম, দেখা হইলেই আমাকে ট্রান্সলেশন জিজ্ঞেস করতেন।
‘পাখিরা আকাশে উড়িতেছে, এইটার ইংলিশ কী?’
Visit betsport24.es for more information.
আমি মিনমিন করে বলতাম, ‘দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই!’
খালু গম্ভীর গলায় বলতেন, ‘কোন টেন্স?’
মুখস্থবিদ্যার পরিণতিবিবাহিত পুরুষ চেনার সহজ উপায়দুটি কলেজের সংঘর্ষ বন্ধ করার বিভিন্ন পদ্ধতিইলিশ আছে, ইলিশ হ্যাজ!আমি আকাশ–পাতাল ভাবতাম। ট্রান্সলেশন মুখস্থ। কিন্তু টেন্স তো পারি না। খালু প্রচণ্ড অপমান করতেন। পরে খালু বিদায় নিলে খেতাম আম্মার হাতে মার। বিশাল ট্রমার ব্যাপার।
তো সেদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি খালু এসেছেন। অনেক বছর পর তার সাথে দেখা। শুনেছি ইদানীং তিনি টুকটাক রাজনীতি করছেন। ভাবলাম একটা খোঁচা দেওয়া যাক।
খালু ভাত খাচ্ছিলেন। আমি তার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, ‘একসময় সিলিন্ডারের দাম মানুষের নাগালের ভিতরেই ছিল। ও খালু, এটার ইংলিশ কী?’
খালু বললেন, ‘বাবা, মজা করার ম্যাগাজিন বাইর করো বইলা সবখানে মজা নিবা, এইটা তো ঠিক না!’
আমি বললাম, ‘ছি ছি খালু, কী বলেন! মজা নিতেছি না। আচ্ছা এটার ইংলিশ পারেন না, বুঝছি। আমি নিজেও পারি না। শুধু বলেন, সিলিন্ডারের দাম এককালে হাতের নাগালে ছিল, এইটা কোন টেন্স?’
খালু কিছুক্ষণ ভাবলেন। তারপর শিং মাছের একটা টুকরা মুখে দিতে দিতে বললেন, ‘Past is past!’
—বি.স.
এয়ারবাঁশদুটি কলেজের সংঘর্ষ বন্ধ করার বিভিন্ন পদ্ধতিভদ্র ছেলেরা কখনো হাফপ্যান্ট পরে বাইরে যায়?আহসান হাবীবের প্রিয় ৪ কৌতুকসেকালের বিজ্ঞাপন একালেককটেল সমাচারআমাদের ছোট ফ্যানতেলের সুপ্ত প্রভাবঢাকায় বৃষ্টি অতঃপর—