মেন্ডিসের ব্যাটে শেষ টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কার সান্ত্বনার জয়

· Prothom Alo

পাকিস্তানের বোলারদের রীতিমতো শাসন করলেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার অধিনায়কের ব্যাট যেন আজ কথা বলল অন্য ভাষায়। চার-ছক্কার ঝড়ে উড়িয়ে দিলেন পাকিস্তানকে। তাঁর অপরাজিত ৮৭ রানের দুর্দান্ত ইনিংসে রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

Visit newsbetting.cv for more information.

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল শ্রীলঙ্কার। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক পাকিস্তান।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান তোলে পাকিস্তান। জবাবে ১৭ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

১৬৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা অবশ্য ভালো হয়নি শ্রীলঙ্কার। দ্বিতীয় ওভারের প্রথম বলেই লাহিরু উদারাকে (১) ফেরান মোহাম্মদ ইমরান রানধাওয়া। তবে সেই ধাক্কা সামলে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেন কুশল। সিনেথ জয়াবর্ধনের সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৫৯ রান। জয়াবর্ধনে ২৬ বলে ৩৮ রান করে ফিরলেও থামেননি শ্রীলঙ্কার অধিনায়ক।

তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক পাকিস্তান।

এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে অবিচ্ছিন্ন ৯২ রানের জুটিতে জয় নিশ্চিত করেন কুশল। ৪৮ বলে ৯ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৮৭ রান করেন তিনি। কামিন্দু অপরাজিত থাকেন ২৭ বলে ৪০ রানে।

এর আগে পাকিস্তানের ইনিংসের শুরুটা হয়েছিল ঝোড়ো গতিতে। ফখর জামান ও সাহিবজাদা ফারহান উদ্বোধনী জুটিতে ৩ ওভারেই তোলেন ৩৪ রান। তবে চতুর্থ ওভারে ফখর (১২) ও মাজ সাদাকাতকে (০) ফিরিয়ে পাকিস্তানকে ধাক্কা দেন এশান মালিঙ্গা।

৪৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করেন ফারহান

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০২ রানেই ৬ উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে ফারহান ও আরাফাত মিনহাসের ৬৬ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় স্বাগতিকেরা। ৪৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করেন ফারহান। মিনহাস অপরাজিত থাকেন ২০ বলে ৩৪ রানে।

শ্রীলঙ্কার হয়ে ২১ রানে ৩ উইকেট নেন দাসুন শানাকা। মালিঙ্গা ও নুয়ান তুষারা নেন ২টি করে উইকেট।

Read full story at source