বিভূতিভূষণের ‘দৃষ্টি প্রদীপ’–এর আলোয়

· Prothom Alo

কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘দৃষ্টি প্রদীপ’ নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৮ অক্টোবর রাতে ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।

Visit milkshakeslot.com for more information.

পাঠচক্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্ম, তাঁর লেখায় উঠে আসা মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও বাস্তবতার নানা দিক নিয়ে মতবিনিময় হয়। বিশেষভাবে ‘দৃষ্টি প্রদীপ’ উপন্যাসে মানুষের মানসিক জগৎ, জীবনের নানা টানাপোড়েন এবং ব্যক্তিগত উপলব্ধির বিষয়গুলো আলোচনায় উঠে আসে। চরিত্রগুলোর ভাবনা ও জীবনসংগ্রামের মধ্য দিয়ে লেখক কীভাবে মানবজীবনের নানা দিক তুলে ধরেছেন, তা নিয়েও কথা বলেন অংশগ্রহণকারীরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম বলেন, ‘বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো, তিনি মানুষের জীবনের সাধারণ ঘটনা ও অনুভূতিগুলোকে গভীরভাবে তুলে ধরেন। “দৃষ্টি প্রদীপ” পড়ার মধ্য দিয়ে জীবনের নানা দিককে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ তৈরি হয়।’

প্রচার সম্পাদক মো. ইসনাইন বলেন, ‘উপন্যাসের চরিত্রগুলোর চিন্তা, অনুভূতি ও জীবনসংগ্রাম আমাদের বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। বইটি পড়তে গিয়ে চরিত্রগুলোর সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছি।’

সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন বলেন, ‘বিভূতিভূষণের লেখার সহজ ও সাবলীল ভাষা পাঠককে কাহিনির সঙ্গে যুক্ত করে রাখে। তাঁর লেখা শুধু গল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং মানুষ ও জীবন সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখায়।’

সভাপতি জাহিদ হাসান বলেন, ‘“দৃষ্টি প্রদীপ” উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনকে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং মানুষের অনুভূতি ও অভিজ্ঞতার সূক্ষ্ম প্রকাশ পাঠককে চিন্তার নতুন সুযোগ করে দেয়। তাঁর জীবনঘনিষ্ঠ লেখনশৈলী পাঠকের সঙ্গে সাহিত্যের একটি গভীর সম্পর্ক তৈরি করে।’

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

Read full story at source