সাতক্ষীরা বন্ধুসভার বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

· Prothom Alo

বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ৯ অক্টোবর এই ভোজ অনুষ্ঠিত হয়।

Visit extonnews.click for more information.

সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহর সঞ্চালনায় সকাল ৯টায় পরিচয়পর্বের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর সকালের মিষ্টি রোদে নাশতা পরিবেশন করা হয়। নাশতা পর্ব শেষে নারী সদস্যদের জন্য অনুষ্ঠিত হয় ‘বালিশ খেলা’ ও  ‘বল সরবরাহ প্রতিযোগিতা’। পুরুষ সদস্যরা অংশ নেন ‘টিপ পরানো’ খেলায়।

বেলা সাড়ে ১১টায় শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। নাচ, গান, কবিতা ও কৌতুক পরিবেশনের জন্য উন্মুক্ত মঞ্চে সবার অংশগ্রহণ ইচ্ছামূলক রাখা হয়। অনেকেই নিজের সুপ্ত প্রতিভা মেলে ধরেন। এই পর্ব শেষ হয় বেলা ১টায়।

নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজে অংশ নেন সবাই। বেলা ৩টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। যেখানে সব বন্ধুদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়।

বিভিন্ন মজার খেলায় অংশ নেন বন্ধুরা

সমাপনী পর্বে বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন বলেন, ‘বন্ধুসভার এ ধরনের আয়োজন আমার কাছে চরম পাওয়া। নতুন–পুরোনো সব বন্ধুদের নিয়ে এ অনুষ্ঠান আগামী সময়ে আরও বড় পরিসরে হোক, সেই দাবি রাখি।’

উপদেষ্টা জাহিদা জাহান বলেন, ‘বন্ধুসভার মানবিক কার্যক্রমের পাশাপাশি এ ধরনের মিলনমেলা বারবার আয়োজিত হোক। পড়ালেখা, চাকরি ইত্যাদি ব্যস্ততার মধ্যে এমন আয়োজন আনন্দদায়ক।’

সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস।

সহসাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা বন্ধুসভা

Read full story at source