শাড়ি থেকে বিকিনি বা এলিগ্যান্ট গাউন, উৎসবের সাজে নিজের ডিজাইনের গয়নায় আবেদন ছড়াচ্ছেন তামান্না ভাটিয়া

· Prothom Alo

উৎসবের সাজে কখনো ঐতিহ্যের ছোঁয়া, কখনো আধুনিক গ্ল্যামার। বলিউড তারকা তামান্না ভাটিয়া নিজের জুয়েলারি ব্র্যান্ড তামান্না ফাইন জুয়েলারির নানা নকশার গয়নায় তুলে ধরেছেন স্টাইলের ভিন্ন ভিন্ন দিক। ডায়মন্ডের ঝলক, সোনার আভা, রঙিন রত্ন আর ভাস্কর্যধর্মী নকশায় সাজানো তাঁর গয়নার সংগ্রহে থাকছে ট্রেন্ড, আধুনিকত, আভিজাত্য ও ব্যক্তিত্বের মেলবন্ধন।

লেয়ার ফ্লিক চেইন

একই লুকে গয়না পরার ধরন বদলে দিয়েছেন তামান্না। দুই দৈর্ঘ্যের ফ্লিক চেইনের সঙ্গে রয়েছে রিভিয়ের নেকলেস, আঙুলজুড়ে পছন্দের আংটি আর ফ্লিক ব্রেসলেট। কালো শিফন ও লেসের গথিক লুকের সঙ্গে সোনালি আভা ও ডায়মন্ডের ঝলক এনেছে অন্য মাত্রা।কালো শিফন ও লেসের গথিক লুকের সঙ্গে সোনালি আভা ও ডায়মন্ডের ঝলক এনেছে অন্য মাত্রা।

ঐতিহ্যের সঙ্গে ডায়মন্ড শ্যান্ডেলিয়ার ইয়াররিংস

বিহার ও ছটপূজার ঐতিহ্য থেকে অনুপ্রাণিত সাজে তামান্নার পরনে ছিল হাতে আঁকা মধুবনী নকশার ওড়না।

রাধা-কৃষ্ণের চিত্রকল্প আর মিথিলার ঐতিহ্যের সঙ্গে মানিয়ে নিয়েছে তামান্না ফাইন জুয়েলারির ডায়মন্ড শ্যান্ডেলিয়ার ইয়াররিংস। সূক্ষ্ম নকশার ডায়মন্ডের ঝরনা প্রতিটি পদক্ষেপে যোগ করে ঝলমলে আভা।

Visit sweetbonanza-app.com for more information.

ওয়েভ ব্রেসলেট, স্নো ওয়েভ রিং ও ড্রপ ক্লো ক্লাইম্বার

গয়নায় ভাস্কর্যধর্মী নকশা পছন্দ করেন তামান্না। ওয়েভ ব্রেসলেট, স্নো ওয়েভ রিং ও ড্রপ ক্লো ক্লাইম্বারের বাঁক, ক্লিসিক রেখা আর ডায়মন্ডের ঝিলিক যেন একে অপরের সঙ্গে মিশে যায়। আলাদাভাবেও নজরকাড়া, আবার একসঙ্গে পরলেও তৈরি হয় পরিমিত আভিজাত্য।

ইয়িন ইয়াং ফ্লিক টি-বার

বিপরীতের মধ্যে ভারসাম্যের ভাবনা থেকে তৈরি ইয়িন ইয়াং ফ্লিক টি-বার। ১৪ ক্যারেট হলুদ সোনায় বসানো হয়েছে ৩১৭টি প্রাকৃতিক গোলাকার ডায়মন্ড। পরিমিত গড়ন ও উজ্জ্বলতার এই গয়না একদিকে স্বতন্ত্র, অন্যদিকে দৈনন্দিন গয়নার সংগ্রহের সঙ্গেও সহজে মানিয়ে যায়।

ড্রপ ইয়াররিংস ও স্টেটমেন্ট রিং

কানে ড্রপ স্টাইলের গয়না পরেছেন। এগুলো সোনালী ও মেটালিক রঙের এবং নিচের অংশটি ডিম্বাকৃতি বা ওভাল ডিজাইনের।ডান ও বাম দুই হাতের আঙুলেই আংটি রয়েছে। এক হাতে রয়েছে একটি বড় আকৃতির স্টেটমেন্ট রিং। যাতে বড় ও উজ্জ্বল পাথর বসানো। অন্য হাতে বেশ কয়েকটি আংটি একসঙ্গে মিলিয়ে পরা হয়েছে, যাকে স্ট্যাকড বা মাল্টি-ব্যান্ড রিং বলা যায়।

অ্যান্টিক দুল ও বালা

কানে অ্যান্টিক ধাঁচের ভারী ও বড় ঝুলন্ত দুল পরেছেন। এই দুলের বিশেষত্ব হলো এতে নীল রঙের কুন্দন বা পুঁতির কাজ রয়েছে। যা তার মেরুন রঙের শাড়ির সাথে একটি সুন্দর বৈপরীত্য বা কনট্রাস্ট তৈরি করেছে। তার বাম হাতে একটি চওড়া অ্যান্টিক ডিজাইনের বালা বা কড়া রয়েছে। এই বালাটি ঐতিহ্যবাহী নকশায় তৈরি এবং এতে সবুজ বা পান্না রঙের পাথরের নিখুঁত কারুকাজ দেখা যাচ্ছে।

হার্টনট চেইনের সোনালি আভা

সোনার সঙ্গে গোলাকার ডায়মন্ডের মেলবন্ধনে তৈরি হার্টনট চেইন। নকশায় রয়েছে হার্ট শেপ। চিরকালীন সৌন্দর্যের সঙ্গে আধুনিকতার মিশেলে এই নেকলেস উৎসবের পোশাকের পাশাপাশি প্রতিদিনের সাজেও হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্র।

১৯০ ডায়মন্ডের হার্ট নট রিং

আঙুলের সাজে নজর কাড়ে হার্ট নট রিং। ১৮ ক্যারেট সোনার ওপর বসানো ১৯০টি গোলাকার ডায়মন্ডের নকশায় তৈরি হয়েছে ক্রসওভার লাইন শেপ। আংটির নকশায় একদিকে রয়েছে উজ্জ্বলতা, অন্যদিকে মসৃণ গড়নের আধুনিক ছাপ।

মুনক্রেস্ট ফ্রস্ট রিং

হোয়াইট গোল্ডের ওপর ঝলমলে ডায়মন্ডের বিন্যাসে তৈরি মুনক্রেস্ট ফ্রস্ট রিং। নামের মতোই এর নকশায় রয়েছে চাঁদের কোমল আভা আর বরফের মতো উজ্জ্বলতার অনুভূতি। উৎসবের সাজে একক গয়না হিসেবে কিংবা অন্য আংটির সঙ্গে লেয়ারে পরার জন্য মানানসই এই নকশা।

মুক্তা, পাভে ডায়মন্ড ও স্নো অ্যান্ড গোল্ড স্ট্যাকেবলস

মুক্তার স্নিগ্ধতা আর পাভে ডায়মন্ডের ঝিলিকের সঙ্গে স্নো অ্যান্ড গোল্ড স্ট্যাকেবল গয়নার ভাস্কর্যধর্মী অবয়ব। একাধিক গয়না একসঙ্গে পরার এই ধরনে তৈরি হয় বৈচিত্র্যময় লুক। যাঁরা সাজে সূক্ষ্ম অথচ দৃষ্টিনন্দন গয়না পছন্দ করেন, তাঁদের জন্য এমন মেলবন্ধন হতে পারে অনুপ্রেরণা।

ডাম্বেল শেপের ডায়মন্ড টি-বার দেওয়া চেন পরেছেন তামান্না সাদা বর্ডারের নীল বিকিনির সঙ্গে। লুনা থিমের পেনড্যান্টে স্লিভলেস ডেনিম টপের লুকে দেখা যাচ্ছে তাঁকে। দিনের সাজ থেকে রাতের পার্টি, দুই সময়ের কথা মাথায় রেখেই এই নকশা। টি-বারের সঙ্গে হালকা পিংক টুরমালিনের আভা এবং নাশপাতি আকৃতির পাভে ডায়মন্ড বসানো ইয়ার ক্লাইম্বার তৈরি করে পরিমিত ভারসাম্য। গয়নায় অতিরিক্ত জাঁকজমক নয়, বরং সূক্ষ্ম রঙ ও নকশাই এখানে মূল আকর্ষণ।ড্রেপড হার্ট নেকলাইনের স্লিভলেস কফি টপের সঙ্গে খোলা চুলে তামান্না আকর্ষণ ছড়াচ্ছেন য়িন ইয়াং টি বার চেইনে।

Read full story at source