ছবিতে দেখুন চট্টগ্রাম মহানগরীর ৫টি মণ্ডপের পূজার আয়োজন

· Prothom Alo

চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা ‘রিপু রজনী’র মুগ্ধতায় বুঁদ হয়ে আছে সারা দেশ। সেই সঙ্গে আছে ‘রক্তাঞ্জলি’ পূজা আয়োজন। আরও আছে আকবর শাহ রোডের ছোট কালীবাড়ির ‘রাজ গোর্খা’, বড় কালীমন্দিরের ‘অবিনশ্বর’ ও কোতোয়ালির ষোড়শীকুঞ্জ সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের ‘সাঁকো’। চোখ ফেরানো যায় না পাথরঘাটার মনোহরখালী নব প্রতীক সংঘের প্রতিমা থেকেও। শুধু প্রতিমাই নয়, বিচিত্র ধরনের আলোকসজ্জা, পৌরাণিক নৃত্য-গীত ও আখ্যান উপস্থাপনের মধ্য দিয়ে এ বছর চট্টগ্রাম দুর্গোৎসবের নগরী। নগরীর আনাচকানাচে ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক পূজা আয়োজন থেকে ঘুরে এলেন অনন্যা গোস্বামী। ছবিতে দেখে নিন এবারের চট্টগ্রাম মহানগরীর পূজার আয়োজনগুলো।

Visit freshyourfeel.org for more information.

চট্টগ্রামের উত্তর কাট্টলীর আকবর শাহ রোডের বড় কালীমন্দিরে নজর কাড়ছে ‘অবিনশ্বর’ থিমের পূজা–আয়োজন। এই থিমের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে মহামুক্তি, মহাশ্মশান, মহাকাল ও অঘোরী সাধনার আবহনগরীর উত্তর কাট্টলী তালুকদারবাড়ির মণ্ডপ ‘রিপু রজনী’। এই থিমে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের ভেতরের ছয়টি রিপু—কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য বা অন্ধকারের মুখোমুখি হয়ে নিজের অন্তর্জগতের সঙ্গে লড়াই ও আত্মকথনঢাকার কাছেই আপনার জন্য অপেক্ষা করছে এই নদীর পাড়, পূজার ছুটিতে ঘুরে আসতে পারেন‘রিপু রজনী’ থিমের পূজায় আসা দর্শনার্থীদের যত আগ্রহ মহাদেবের এই প্রতিমাকে ঘিরেইদক্ষিণ নালাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ ‘আত্মকথন’। এতে আয়োজকেরা তুলে ধরেছেন পাড়া ও এলাকাভিত্তিক সৌহার্দ্যের বাণী। যেমন ‘আলো শুধু মণ্ডপে নয়, জ্বলুক সম্পর্কেও’, ‘অল্প অল্প করে গড়ে ওঠে আমাদের পূজা’, ‘এক পাড়া একসাথে, ভিন্ন ঘর এক উঠান’ ইত্যাদিঢাকার ভাইরাল এই কাশবনে যেভাবে যাবেনদক্ষিণ নালাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ ‘আত্মকথন’ এর দুর্গাপ্রতিমার সঙ্গেই নজর কাড়ছে পাহাড়তলীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী সূর্য সেন ও তাঁর সঙ্গীদের বৈঠকের ভাস্কর্যদক্ষিণ নালাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ ‘আত্মকথন’ এর দুর্গাপ্রতিমার সঙ্গেই নজর কাড়ছে পাহাড়তলীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী সূর্য সেন ও তাঁর সঙ্গীদের বৈঠকের ভাস্কর্যসুন্দরবনের ২১০ জাতের মাছ আছে এই জাদুঘরে, দেখুন তো কয়টি চেনেন নগরের উত্তর নালাপাড়া ‘কাত্যায়নী ধাম’ মন্দিরে শোভা পাচ্ছে দুর্গাপ্রতিমা ‘নিকুম্ভিলা’। এই প্রতিমার অনুপ্রেরণা এসেছে নিকুম্ভিলা যজ্ঞাগার থেকে। এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদবধ কাব্য’র একটি গুরুত্বপূর্ণ অংশ। লঙ্কার বীর রাজপুত্র মেঘনাদ কুলদেবী দেবী নিকুম্ভিলার আরাধনা করতেন। বিশ্বাস ছিল, যজ্ঞ সম্পন্ন হলে মেঘনাদ অপরাজেয় শক্তি লাভ করবেন। কিন্তু বিভীষণের সহায়তায় লক্ষ্মণ যজ্ঞাগারে প্রবেশ করে যজ্ঞ চলাকালীন মেঘনাদকে হত্যা করেন। এ ঘটনা কাব্যের ষষ্ঠ স্বর্গে বিশেষ নাটকীয়তার সৃষ্টি করে। সেটিরই অনুপ্রেরণা এই মণ্ডপের মূল ভিত্তিফিরিঙ্গীবাজারের শিববাড়ি লেনে শ্রীশ্রী শ্মশানেশ্বর শিববিগ্রহ মন্দিরের এবারের দুর্গাপূজার থিম ‘নির্বাণ’। এখানে শোভা পাচ্ছে মাতৃরূপী দেবীর সৌন্দর্যফিরিঙ্গীবাজারের শিববাড়ি লেনে শ্রীশ্রী শ্মশানেশ্বর শিববিগ্রহ মন্দিরের এবারের দুর্গাপূজার থিম ‘নির্বাণ’। এখানে শোভা পাচ্ছে মাতৃরূপী দেবীর সৌন্দর্যঘোষবাড়ির পূজা দেখতে ঢাকা থেকে মুন্সিগঞ্জ

Read full story at source