রানার্সআপ হয়েও প্রাপ্তির আনন্দ বাংলাদেশের
· Prothom Alo
নিয়মিত ম্যাচ খেলার সুযোগ নেই। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া হয় কালেভদ্রে। এমন বাস্তবতায় বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ হওয়াটাও বাংলাদেশের নারী হ্যান্ডবল দলের জন্য কম কিসে!
আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী ভারতের কাছে ২৮–১৬ গোলে হেরেছে স্বাগতিকেরা। তবে স্কোরলাইন দেখে বাংলাদেশের লড়াইয়ের চিত্রটা পুরোপুরি বোঝা যাবে না।
Visit casino-promo.biz for more information.
গ্রুপ পর্বে এই ভারতের কাছেই ৪৭ গোল হজম করেছিল বাংলাদেশ নারী দল। ফাইনালে সেই ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছেন মেয়েরা। ম্যাচের প্রথম ১৫ মিনিটে দুই দলই সমানতালে লড়েছে। তখন স্কোর ছিল ৬–৬। এরপর ভারত এগিয়ে গেলেও লড়াই থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। ১৪–৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।
বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ভারত। উইং ও পাল্টা আক্রমণ থেকে একের পর এক গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় তারা। শেষ পর্যন্ত ১২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন দলের ভাওয়ানা শর্মা।
চ্যাম্পিয়ন ভারত হ্যান্ডবল দলফাইনালে হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো। তাঁর কণ্ঠে হতাশার চেয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ই বেশি, ‘মেয়েদের আজকের (কাল) পারফরম্যান্স নিয়ে আমি আনন্দিত। তারা উন্নতি করছে। আমাদের এভাবেই এগোতে হবে। আমার মনে হয় দল সঠিক পথেই আছে।’
কোচের চিন্তা মূলত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। তাঁর মতে, ভালো হ্যান্ডবল খেলোয়াড় হওয়ার পাশাপাশি একজন পূর্ণাঙ্গ অ্যাথলেট হিসেবেও গড়ে উঠতে হবে মেয়েদের, ‘আমাদের শুধু খেলোয়াড় হলেই হবে না, সামগ্রিকভাবে একজন অ্যাথলেট হতে হবে। একজন হ্যান্ডবল খেলোয়াড়ের যতটুকু ফিটনেস দরকার সেটা থাকা জরুরি।’
‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ এবার নিবন্ধন বেড়েছে ১৫ লাখফিটনেসের পাশাপাশি রক্ষণভাগেও উন্নতি দরকার বলে মনে করেন কোচ, ‘রক্ষণভাগ নিয়ে অনেক কাজ করতে হবে। কিছু কৌশল ভালোভাবে রপ্ত করতে হবে, না হলে প্রতিপক্ষকে হারানো কঠিনই হয়ে যাবে। তাই এই টুর্নামেন্টের পর আমাদের সর্বোচ্চ মনোযোগ দলের রক্ষণভাগ ও ফিটনেসে।’
ম্যাচের প্রথম ১৫ মিনিট দুই দলই সমানতালে লড়েছেচ্যাম্পিয়ন হতে না পারলেও উন্নতি চোখে পড়েছে বাংলাদেশ অধিনায়ক ইসমেতারা নিশিরও। গ্রুপ পর্ব ও ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সের পার্থক্যেই সেই উন্নতির ছাপ দেখছেন তিনি, ‘আমরা কিন্তু আগের ম্যাচের তুলনায় ভালো করেছি। আসলে যত বেশি ম্যাচ খেলতে পারব তত সবার দক্ষতা বাড়বে। আমরা তো ম্যাচই পাই না।’
নেপালকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারলেও তৃতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিকেরা। চার জাতির এই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে নেপাল।
বাংলাদেশকে ৪৭ গোল দিয়ে ফাইনালে ভারত