এক পোশাকেই বোল্ডনেস ও স্নিগ্ধতা, দেখুন নুসরাত ফারিয়ার নতুন মিনিড্রেস লুক
· Prothom Alo

এক পোশাকেই বোল্ডনেস ও স্নিগ্ধতা, দেখুন নুসরাত ফারিয়ার নতুন মিনিড্রেস লুক হালকা নীল পোশাকে স্নিগ্ধ ও স্টাইলিশ লুকে ধরা দিলেন ফ্যাশনিস্তা অভিনেত্রী নুসরাত ফারিয়া। রইল লুকের বিস্তারিত ...
অভিনেত্রী নুসরাত ফারিয়ার সাজপোশাকে বরাবরই থাকে আধুনিকতা ও বোল্ডনেসের ছাপ। এবার আকাশি নীল মিনি ড্রেসে দেখা দিলেন স্নিগ্ধ এক লুকে। পোশাকজুড়ে ছোট ছোট সাদা পোলকা ডট নকশা।
Visit h-doctor.club for more information.
নীল-সাদার এই মেলবন্ধন পুরো সাজে এনেছে কোমলতা। নুসরাতের পরনে স্লিভলেস হল্টারনেক পোশাক।
উঁচু কলার আর গলার ঠিক নিচে ছোট্ট কাটআউট নকশা আকর্ষণ কাড়ছে। কোমরে আছে বিডসের বেল্ট।
পোশাকের নিচের অংশটি ছোট স্কার্টের আদলে তৈরি, যার কিনার জুড়ে আছে আইলেট কাটওয়ার্কের ফুলেল নকশা। সব মিলিয়ে ড্রেসের নকশায় যেমন আধুনিকতা আছে, তেমনি ফুটে উঠেছে সূক্ষ্ম কারুকাজের ছোঁয়া।
পোশাকের সঙ্গে মানানসই জুয়েলারি বেছে নিয়েছেন অভিনেত্রী। তবে গয়নার সাজ রেখেছেন একেবারেই মিনিমাল। কানে পরেছেন সোনালি জ্যামিতিক নকশার দুল। এক হাতে ব্রেসলেট ও ঘড়ি, অন্য হাতে রতনচূড়ার আদলে তৈরি ব্রেসলেট।অনুষঙ্গে বাহুল্য না থাকায় পুরো সাজে পোশাকের রং ও নকশাই থেকেছে মূল আকর্ষণ।
খোলা চুলে হালকা বাদামি আভা আর বড় বড় ঢেউখেলানো কার্ল। দুই পাশে নেমে আসা এই হেয়ারস্টাইলে নুসরাতের লুকে যোগ হয়েছে বাড়তি আকর্ষণ। মেকআপে চোখের সাজে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। গাঢ় আইলাইনার ও ঘন পাপড়িতে চোখ দুটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। গালে হালকা ব্লাশ আর ঠোঁটে সফট পিঙ্ক লিপকালার তাঁর সাজে এনেছে পরিপূর্ণতা।
ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে আছে গোলাপি দরজা ও নানা রঙের ফুলের সাজ। এর বিপরীতে হালকা নীল পোশাকটি আলাদা করে নজর কাড়ছে । কখনো হাসিমুখে, কখনো পাশ ফিরে দাঁড়িয়ে—বিভিন্ন ভঙ্গিতে নুসরাতের উপস্থিতিতে ফুটে উঠেছে এক অন্যরকম স্নিগ্ধতা।
ছবি: ইন্সটাগ্রাম