আমড়ার মৌসুমে জমজমাট বেচাকেনা
· Prothom Alo
বর্ষা বিদায়ের এই সময়ে আমড়া বেচাকেনায় জমজমাট দক্ষিণাঞ্চলের নদী-খালের হাটগুলো। ঝালকাঠি ও পিরোজপুরের আড়তে এখন চলছে মৌসুমি আমড়া কেনাবেচার ধুম। খুব ভোরে বাগান থেকে আমড়া পেড়ে ছোট ছোট নৌকায় করে হাটে নিয়ে আসেন চাষিরা। এরপর চলে দরদাম, ওজন মাপা, বাছাই ও বস্তাবন্দী করার কাজ। পাইকারদের হাত ঘুরে এসব আমড়া সড়কপথে পৌঁছে যায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে। ঝালকাঠির বিনয়কাঠি ও হিমানন্দকাঠি এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর, জিন্দাকাঠি ও আদমকাঠির হাটগুলো এখন আমড়াচাষি, পাইকার ও শ্রমিকদের উপস্থিতিতে মুখর। বর্তমানে আকার ও মানভেদে প্রতি মণ আমড়া বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। এই অঞ্চলের আমড়ার হাটের কিছু খণ্ডচিত্র নিয়ে এই ছবির গল্প।
Visit esporist.com for more information.
বাগান থেকে গাছপাকা আমড়া পেড়ে নৌকায় করে নিয়ে আসছেন চাষিরাখালের বুকে একের পর এক ভিড়ছে আমড়াভর্তি নৌকা। একটু পরই শুরু হবে বেচাকেনার হাঁকডাকনৌকা থেকে ক্রেটে আমড়া তুলছেন এক চাষিআমড়ার মৌসুমে হাটে জমে উঠেছে বেচাকেনাডিজিটাল পাল্লায় আমড়ার ওজন মেপে নিচ্ছেন এক ব্যবসায়ীআড়তের মেঝেতে আমড়ার স্তূপ। সেখান থেকে আকার ও মান অনুযায়ী আমড়া বাছাই করে আলাদা ক্রেটে রাখছেন শ্রমিকেরাবাছাইপর্ব শেষে দূরপাল্লার যাত্রার জন্য আমড়াগুলো বস্তায় ভরা হচ্ছেট্রাকে তোলার অপেক্ষায় আড়তে স্তূপ করে রাখা হয়েছে বস্তাবন্দী আমড়া। এসব আমড়া যাবে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় শহরেমাথায় বাঁশের ঝুড়িতে আমড়া নিয়ে ছুটছেন এক শ্রমিক। ভরা মৌসুমে তাঁদের দম ফেলার ফুরসত নেইঘাটজুড়ে কর্মচাঞ্চল্য। নৌকা থেকে দ্রুত আমড়া খালাস করে আড়তে পৌঁছে দিতে ব্যস্ত চাষি ও শ্রমিকেরা