লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ভাইরাল

· Prothom Alo

চট্টগ্রামের বাঁশখালীতে লগি-বইঠা নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

Visit mchezo.co.za for more information.

ভিডিওতে দেখা যায়, সামনে একটি ব্যানার হাতে নিয়ে মিছিল করছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। হাতে রঙিন লগি-বইঠা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন বেশ কয়েকজন। মিছিলটি একপর্যায়ে বাজার এলাকায় থামে। সেখানে একজনকে বক্তব্য দিতেও দেখা যায়।

জানতে চাইলে মিছিলের সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। তিনি বলেন, আশপাশে থাকা পুলিশ সদস্যরা মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। এরপর মিছিলে আসা লোকজনকে ধাওয়া দেওয়া হয়। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করে তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Read full story at source