পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি কেন
· Prothom Alo

ক্রিকেট মাঠে পাকিস্তানের চিরচেনা রং সবুজ। সেই সবুজের বদলে এবার গোলাপি! লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, হঠাৎ এই রংবদল কেন?
এর পেছনে অবশ্য ক্রিকেটীয় কোনো কারণ নেই। আছে এক মহৎ উদ্দেশ্য। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতেই পাকিস্তানের ক্রিকেটারদের এই গোলাপি সাজ।
Visit extonnews.click for more information.
১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ৪২৯ রান তাড়া—রাওয়ালপিন্ডিতে রেকর্ডের পর রেকর্ডপাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচটি স্তন ক্যানসার সচেতনতার জন্য উৎসর্গ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অক্টোবর মাস বিশ্বজুড়ে স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই এই আয়োজন।
স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতেই পাকিস্তানের ক্রিকেটারদের এই গোলাপি সাজ।
শুধু পাকিস্তানের ক্রিকেটারদের জার্সিই নয়, আজ গাদ্দাফি স্টেডিয়ামও যেন গোলাপি রঙে সেজেছে। ম্যাচের স্টাম্পগুলো গোলাপি। স্টেডিয়ামের বড় পর্দা ও এলইডি বোর্ডে প্রচার করা হচ্ছে স্তন ক্যানসার নিয়ে সচেতনতামূলক বার্তা। ইংল্যান্ডের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল ও ধারাভাষ্যকারেরাও এই উদ্যোগে শামিল হয়েছেন। স্তন ক্যানসারে আক্রান্ত ব্যক্তি ও এই রোগ থেকে সেরে ওঠা মানুষদের প্রতি সংহতি জানাতে তাঁরা পরেছেন গোলাপি ফিতা।
পিসিবির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এই আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করছে পিংক রিবন ব্রেস্ট ক্যানসার ট্রাস্ট হাসপাতাল। মূল লক্ষ্য, স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব মানুষের কাছে তুলে ধরা।
স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে পাকিস্তানের ক্রিকেটারদের গোলাপি রং ধারণ এবারই প্রথম নয়।
পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর আহমদ সৈয়দ বলেছেন, ‘আমাদের দেশে ক্রিকেটের বিপুল জনপ্রিয়তা ও প্রভাবের সঙ্গে যে দায়িত্ব জড়িয়ে আছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড তা উপলব্ধি করে। এই পিংক রিবন উদ্যোগের মাধ্যমে আমরা আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চকে কাজে লাগিয়ে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে চাই। পাশাপাশি রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরতে চাই।’
স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে পাকিস্তানের ক্রিকেটারদের গোলাপি রং ধারণ অবশ্য এবারই প্রথম নয়। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও ‘পিংক ডে’ পালন করেছিল পাকিস্তান। তবে ওয়ানডে ক্রিকেটে এমন উদ্যোগ এবারই প্রথম।