ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিল্লাল আব্বাস, তাঁকে কতটা চেনেন

· Prothom Alo

‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয়তা পান পাকিস্তানের অভিনেতা বিল্লাল আব্বাস খান। প্রথমবারের মতো ঢাকায় আসছেন তিনি। ১০ ছবিতে জেনে নেওয়া যাক অভিনেতা সম্পর্কে কিছু তথ্য—

Visit michezonews.co.za for more information.

১৯৯৩ সালের ৪ জুন পাকিস্তানের করাচিতে জন্ম বিল্লাল আব্বাস খানের। অভিনয়ে আসার আগে তাঁর জীবন ছিল অন্য পথে। তিনি করাচির ইন্ডাস ভ্যালি স্কুল অব আর্ট অ্যান্ড আর্কিটেকচারে পড়াশোনা করেন। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই পরে অভিনয়বিষয়ক প্রশিক্ষণ নেন। ২০১৬ সালে টেলিভিশন নাটকের মাধ্যমে পেশাদার অভিনয় শুরু করেন তিনি। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে বিল্লাল পাকিস্তানের টেলিভিশন নাটকের অন্যতম পরিচিত তরুণ অভিনেতা। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, একই ধরনের চরিত্রে আটকে না থাকা। কখনো প্রেমিক, কখনো প্রতিশোধপরায়ণ বা নৈতিকভাবে জটিল এক মানুষ, আবার কখনো সরল ও হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে বিল্লালের জনপ্রিয়তার কথা উঠলে প্রথমেই আসে ‘ইশক মুর্শিদ’-এর নাম। ২০২৩ সালে প্রচার শুরু হওয়া এবং ২০২৪ সালে শেষ হওয়া এই নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেন দুরে ফিশান সেলিম। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে বিল্লালের অভিনয়ের বৈচিত্র্য বুঝতে হলে দেখতে হবে ‘চিখ’ ড্রামাটি। ২০১৯ সালে প্রচারিত এই নাটকে তিনি অভিনয় করেছেন ওয়াজিহ তাহসির চরিত্রে। গল্পের এই চরিত্র নৈতিকভাবে জটিল, ক্ষমতাবান ও ভয়ংকর। রোমান্টিক চরিত্রে যাঁকে দর্শক পছন্দ করেন, তাঁকেই এখানে দেখা যায় অপরাধ ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে যুক্ত এক মানুষ হিসেবে। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে বিল্লালের সাম্প্রতিক আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। এতে তাঁর সহশিল্পী পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নাটকে কামইয়ার সোহেল চরিত্রে অভিনয় করেছেন বিল্লাল। সম্পর্কের জটিলতা, অতীতের অভিজ্ঞতা ও আবেগের টানাপোড়েনকে ঘিরে এগিয়েছে গল্প। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে ২০২৪ সালের ‘মান জোগি’ নাটকে ইব্রাহিম চরিত্রে অভিনয় করেন বিল্লাল। সামাজিক বাস্তবতা, ধর্মীয় পরিচয়ের অপব্যবহার ও মানুষের সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এই মিনি সিরিজ রোমান্টিক নাটকের চেনা জগৎ থেকে আলাদা। এখানে ব্যক্তিগত আবেগের পাশাপাশি সমাজের কিছু স্পর্শকাতর বিষয়ও উঠে এসেছে। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে পাকিস্তানি নায়িকা নিয়ে শাকিবের ‘মহব্বত’‘কুছ আনকহি’তেও তাঁকে দেখা গেছে ভিন্ন আবহে। ২০২৩ সালে প্রচারিত এই পারিবারিক নাটকে তাঁর সহশিল্পী ছিলেন সাজাল আলী। সম্পত্তি, পারিবারিক দ্বন্দ্ব, কর্মজীবন ও নারীর অধিকার নিয়ে তৈরি গল্পে ছিল হাস্যরসের পাশাপাশি সামাজিক বক্তব্যও। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন বিল্লাল। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘খেল খেল মে’, মুক্তি পায় ২০২১ সালে। পাকিস্তানের ইতিহাস, দেশভাগের স্মৃতি ও পরিচয়ের প্রশ্ন নিয়ে তৈরি এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য দর্শক নির্বাচিত সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পান লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে প্রেম, পরিবার, সামাজিক টানাপোড়েন, সম্পর্কের দ্বন্দ্ব এবং আবেগনির্ভর গল্প—বাংলাদেশে পাকিস্তানি সিরিয়ালের একটা দর্শকগোষ্ঠী আছে। সেই সূত্রে দেশেও পরিচিত এই তরুণ অভিনেতা। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে আগামী ৬ থেকে ৮ নভেম্বর ঢাকায় থাকার কথা বিল্লালের। ৪ থেকে ৮ নভেম্বর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’। প্রদর্শনীর শেষ তিন দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

Read full story at source