পাকিস্তানের হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ ইংল্যান্ড, ফাইনালে পাকিস্তান–শ্রীলঙ্কা

· Prothom Alo

আগের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছিল পাকিস্তান। শেষ উইকেট জুটিতে দলটি ৮৯ রান তুলে ইংল্যান্ডকে হারিয়েছিল।

Visit syntagm.co.za for more information.

সেই পাকিস্তান আজ লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মুখ থুবড়ে পড়েছে। শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে যায় ১১০ রানে। এরপর কামিন্দু মেন্ডিসের ফিফটি সেই রান শ্রীলঙ্কা তাড়া করেছে ৮ উইকেট আর ১৯৯ বল হাতে রেখে।

পাকিস্তানের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ত্রিদেশীয় সিরিজের অন্য দল ইংল্যান্ড। ফাইনালে আগামী রোববার আবারও মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

আজ টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ম্যাচের শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। দলীয় ২৩ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার ফখর জামান ও মাজ সাদাকাত। বাবর আজম আজও ইনিংস বড় করতে পারেননি। তিনি ফেরেন ২৯ রান করে।

১১০ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান

একপর্যায়ে ৬১ রানে ৫ উইকেট হারানো দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাদুশঙ্কা শেষ পর্যন্ত ৩৪ রানে ৫ উইকেট নেন। সাহান আরাচ্চিগে পান ২ উইকেট। তাতে ২৫.৩ ওভারে ১১০ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

জবাবে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিসের ব্যাটে আসে ঝোড়ো ফিফটি। তিনি ৪২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। পাভান রত্নায়েকে অপরাজিত থাকেন ২৩ রানে। আভিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস ফিরে গেলেও জয়ে কোনো সমস্যা হয়নি শ্রীলঙ্কার। ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২৫.৩ ওভারে ১১০ (বাবর আজম ২৯; দিলশান মাদুশঙ্কা ৫/৩৪, সাহান আরাচ্চিগে ২/২৪)।শ্রীলঙ্কা: ১৮.১ ওভারে ১১৪/২ (কামিন্দু মেন্ডিস ৬২*, পাভান রত্নায়েকে ২৩*; আরাফাত মিনহাস ১/২৩)।ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।

Read full story at source