২৮-এ অনন্যা পাণ্ডে, ফ্যাশনে কেন আলাদা এই জেন-জি সেনসেশন

· Prothom Alo

বলিউডের জেন-জি প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে। অভিনয়ের চেয়ে ফ্যাশন নিয়েই যেন বেশি আলোচনায় থাকেন এই তারকা। সুপারফিট এই অভিনেত্রীকে প্রায়ই দেখা যায় চোখধাঁধানো সব সাজপোশাকে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সিনেমার প্রচারণা কিংবা অবসরযাপনের মুহূর্ত—সব ক্ষেত্রেই নিজস্ব স্টাইলের ছাপ রাখেন তিনি। আজ ২৮ বছরে পা দিলেন অনন্যা। জন্মদিনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক, ফ্যাশনে এই অভিনেত্রীর সেরা কয়েকটি লুক।

Visit biznow.biz for more information.

স্ট্র্যাপলেস গ্রে মিডি ড্রেসে কিউট লুক ধরা দিয়েছেন সুন্দরী এই প্রি-ড্রেপড কনসেপ্ট শাড়ির উপরের অংশে ছিল সুইটহার্ট নেকলাইন করসেট বডিস, যেখানে দৃশ্যমান বোনিং ডিটেইল পুরো লুকটিকে দিয়েছে স্ট্রাকচার্ড এবং এলিগ্যান্ট ফিনিশ। হাউস অব মাসাবার নকশা করা কাস্টম ‘বাটারকাপ’ হলুদ ড্রেপড শাড়িতে অনন্যা । গৌরব গুপ্তর নকশা করা ‘টুইলাইট একলিপস লেহেঙ্গা’য় অনন্যা । পোশাকটির সঙ্গে ছিল ক্রিস্টালখচিত হুডেড কাউল ব্লাউজ, যা তাঁর সাজে যোগ করেছে ঝলমলে আভিজাত্য।অনন্যার পরনে রাহুল মিশরার ‘দেবী’ ফল ২০২৬ কতুর কালেকশনের একটি ফ্লোর-লেংথ গাউন। গাঢ় বাদামি রঙের এই গাউনের সবচেয়ে নজরকাড়া দিক ছিল এর ফিগার-হাগিং সিলুয়েট।গৌরব গুপ্তর নকশা করা ‘দ্য ব্ল্যাক পার্ল স্কাল্পটেড ড্রেপ’ গাউনে অনন্যা পাণ্ডে। সঙ্গে নজরকাড়া সোনালি কাফ ব্রেসলেট ও স্ট্র্যাপি হিলস। ডেনিম অন ডেনিম লুকে ধরা দিয়েছেন পাখি মোটিফের কমলা শাড়িতে অন্যরকম আমেজে ধরা দিয়েছেন এই সুন্দরী শ্যানেলের ধূসর টুইডের ব্লেজার ও স্কার্টের কো-অর্ড সেটে অনন্যা । পাউডার ব্লু লেহেঙ্গায় অনন্যার সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও স্নিগ্ধতা। হল্টার নেক গাউনের লুকে উষ্ণতা ছড়ালেন এই জেন-জি তারকা। প্রিয়াঙ্কা কাপাড়িয়ার স্টাইলিংয়ে তিনি পরেছিলেন লেবানিজ বিলাসবহুল ব্র্যান্ড এলি সাবের ২০০৭ সালের স্প্রিং কতুর কালেকশনের উজ্জ্বল সোনালি গাউন। স্ট্র্যাপলেস ব্রালেটের সঙ্গে গোল্ডেন সিকুইনের শাড়ি পরেছেন জেন-জিদের অন্যতম প্রিয় স্টাইল আইকন বলিউড তারকা অনন্যা পান্ডেফিউশন স্টাইলে ড্রেপ করা বাঁধনী সিল্ক শাড়ি পরেছেন । এর সঙ্গে গুজরাটের ঐতিহ্যবাহী পাটোলা-অনুপ্রাণিত করসেট ব্লাউজ জুটি হয়েছে।হীরার গয়নার সঙ্গে রয়্যাল ব্লু ড্রেপড গাউনে অনন্যা

Read full story at source