গাজীপুরের আন্দোলনের কারণে আসামি অনুপস্থিত, ট্রাইব্যুনালে কার্যক্রম চলেনি আজ

· Prothom Alo

পোশাকশ্রমিকদের আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাঝুঁকির কারণে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামি আনা সম্ভব হয়নি। সে কারণে ছাত্রদল ও জাসাসের দুজন নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ হয়নি। আসামি না আসায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বসেননি।

২০১৫ সালে বরিশালে ছাত্রদল ও জাসাসের দুজন নেতাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি চারজন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক। অপর দুই আসামি বরিশালের উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে।

Visit extonnews.click for more information.

ট্রাইব্যুনাল প্রসিকিউটর ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, আজকে এই মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার জন্য ধার্য ছিল। কিন্তু গাজীপুরে চলা আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাজনিত কারণে কারা কর্তৃপক্ষ আসামিকে ট্রাইব্যুনালে পাঠাতে পারেনি। আসামি যদি না আসে জেরা করার সুযোগ থাকে না। এই জন্য ট্রাইব্যুনাল ১১ নভেম্বর এই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।

Read full story at source