ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর

· Prothom Alo

ওয়ানডেতে রানের হিসাবে এখনো শচীন টেন্ডুলকার তাঁর চেয়ে এগিয়ে। তবে সেঞ্চুরির হিসাবে টেন্ডুলকারকে বিরাট কোহলি পেছনে ফেলেছেন অনেক আগেই। টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির বিপরীতে কোহলির এখন ৫৫টি। তবে একটা জায়গায় কোহলির শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয় মুছে গেছে অনেক আগেই। ওয়ানডেতে রানতাড়ায় তাঁর চেয়ে ভালো ব্যাটসম্যান আর কে আছেন! এবার সেই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি মিলল পরিসংখ্যানেও। ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি।

Visit newsbetting.club for more information.

অকল্যান্ডের ইডেন পার্কে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জেকব ডাফির একটি শর্ট বল পুল করতে গিয়েছিলেন কোহলি। ব্যাটের সামনের অংশে লেগে বল জমা পড়ে ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো ফিল্ডারের হাতে। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার স্বপ্নটা পূরণ হলো না কোহলির। ফিরতে হলো হতাশ মুখে। তবে মাঠ ছাড়ার আগে নিজের নাম তুলে ফেলেছেন নতুন এক রেকর্ডের পাতায়।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের ১৮৬ রানের লক্ষ্য তাড়ায় কোহলি খেলেছেন ৫১ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস। ১৩টি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসটি তাঁকে নিয়ে গেছে ওয়ানডের দ্বিতীয় ইনিংসে রানের শীর্ষে। এত দিন জায়গাটি ছিল শচীন টেন্ডুলকারের।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের ১৮৬ রানের লক্ষ্য তাড়ায় কোহলি খেলেছেন ৫১ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস।

ওয়ানডে ক্যারিয়ারে রানতাড়ায় ২৩২ ইনিংসে ব্যাট করে টেন্ডুলকারের সংগ্রহ ৮ হাজার ৭২০ রান। সেঞ্চুরি ১৭টি, ফিফটি ৫২টি। কোহলি তাঁকে ছাড়িয়ে গেলেন অনেক কম ইনিংসে। ১৬ বছরের ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংসে ১৬৯ বার ব্যাট করে তাঁর রান এখন ৮ হাজার ৭৪১। সেঞ্চুরি ৩০টি, ফিফটি ৪৬টি।

অর্থাৎ, টেন্ডুলকারের চেয়ে ৬৩ ইনিংস কম খেলেই তাঁকে পেছনে ফেলেছেন কোহলি। এখন তাঁর সামনে আরও বড় হাতছানি, দ্বিতীয় ইনিংসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রানের মাইলফলক ছোঁয়ার। কোহলি ও টেন্ডুলকারের পর এ তালিকায় ৩ নম্বরে আছেন আরেক ভারতীয় রোহিত শর্মা। ১৬৩ ইনিংসে ৬ হাজার ৮০১ রান করেছেন ভারতের সাবেক অধিনায়ক। সেঞ্চুরি ১৯টি, ফিফটি ৪০টি।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। ওয়ানডেতে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান এখন তিনি। ম্যাচের আগে এই মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১২ রান। ভারতের ইনিংসের সপ্তম ওভারে নিজের ১৩তম বলে সেই মাইলফলক ছুঁয়ে ফেলেন।

ওয়ানডেতে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান এখন কোহলি।

৩ নম্বরে ২৫১ ইনিংসে কোহলির রান ১৩ হাজার। গড় ৬১.৬১। সেঞ্চুরি ৪৮টি, ফিফটি ৭০টি। এই পজিশনে তাঁর ধারেকাছে শুধু একজনই। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩৩০ ইনিংসে ১২ হাজার ৬৬২ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন তিনি। গড় ৪২.৪৮।

ওয়ানডেতে ৩ নম্বরে ১০ হাজার রানের বেশি আছে শুধু কোহলি ও পন্টিংয়ের। তালিকার পরের নাম কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার এই কিংবদন্তির রান ৯ হাজার ৭৪৭। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ৭ হাজার ৭৭৪ রান নিয়ে আছেন চারে।

ওয়ানডে ক্যারিয়ারের সামগ্রিক পরিসংখ্যানেও টেন্ডুলকারের সঙ্গে তাঁর তুলনাটা বেশ আকর্ষণীয়। কোহলি এখন পর্যন্ত ৩১৫ ম্যাচে করেছেন ১৫ হাজার ৮০ রান। গড় ৫৯.১৪, স্ট্রাইক রেট ৯৪.৩০। সেঞ্চুরি ৫৫টি, ফিফটি ৭৯টি। অন্যদিকে টেন্ডুলকারের ৪৬৩ ম্যাচে রান ১৮ হাজার ৪২৬। গড় ৪৪.৮৩, স্ট্রাইক রেট ৮৬.২৪। সেঞ্চুরি ৪৯টি, ফিফটি ৯৬টি।

৩ নম্বরে ২৫১ ইনিংসে কোহলির রান ১৩ হাজার। গড় ৬১.৬১। সেঞ্চুরি ৪৮টি, ফিফটি ৭০টি।

কোহলির এত অর্জনের ম্যাচটা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জিতেছে ভারত। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৮৫ রানে গুটিয়ে দেয় ভারত। পরে কয়েক দফা বৃষ্টি হানা দিলে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩ রানের। ৫৬ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

Read full story at source