বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
· Prothom Alo

গোলের জন্য অপেক্ষা, একের পর এক সুযোগ নষ্ট। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের পা থেকে এল স্বস্তির গোল!
ম্যাচের ৬৯ মিনিটে শমিত সোমের হেড থেকে পাওয়া বল আলতো শটে জালে পাঠান ইব্রাহিম। তাঁর ওই গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ইব্রাহিমের গোলটিই হয়ে যায় ম্যাচের ফল নির্ধারক। আর বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ভুটানকে হারায় ১-০ গোলে। ১১ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামেই নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
Visit freshyourfeel.org for more information.
সব প্রতিযোগিতা মিলিয়ে ভুটানকে এ নিয়ে ১৪ বার হারাল বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত বছর বাংলাদেশ ভুটানকে হারিয়েছিল ২-০ গোলে।
আজ ভুটানের বিপক্ষে গোল পেতে কম চেষ্টা করেনি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল স্বাগতিকেরা। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানো হয় বিশ্বনাথকে। জাতীয় দলে বেশির ভাগ সময় রাইটব্যাকে খেললেও ক্লাব ক্যারিয়ারে সাতটি পজিশনে খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
রাইটব্যাকে ৬৩, সেন্টারব্যাকে ৩৪, লেফটব্যাকে ৯, লেফট উইঙ্গারে ২ এবং সেন্ট্রাল মিডফিল্ড, রাইট মিডফিল্ড ও রাইট উইঙ্গারে একটি করে ম্যাচ খেলেছেন বিশ্বনাথ। তবে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলার অভিজ্ঞতা ছিল না।
বিশ্বনাথ ঘোষের কোনো চেষ্টাই কাজে লাগেনিনতুন পজিশনে গোলের সুযোগও পেয়েছিলেন। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি। ১৮ মিনিটে রাকিবের ক্রস থেকে দূরের পোস্টে হেড করলেও বল চলে যায় বাইরে। ২৫ মিনিটে প্রায় ফাঁকা পোস্ট পেয়েও জালে বল পাঠাতে পারেননি। ৩৯ মিনিটে সামনে শুধু ভুটানের গোলকিপারকে পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।
মাঠে নামার আগেই অবশ্য ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ওয়ার্মআপের সময় চোট পান অধিনায়ক তপু বর্মণ। একাদশ থেকে ছিটকে যান তিনি। তাঁর জায়গায় খেলেন কাজেম শাহ। অধিনায়কের আর্মব্যান্ড ওঠে জামাল ভূঁইয়ার হাতে।
বাংলাদেশের আক্রমণের চাপ সামলে ভুটানও সুযোগ খুঁজেছে। যদিও মাঝমাঠে বারবার বলের নিয়ন্ত্রণ হারানোয় তাদের আক্রমণে ধার ছিল না। ম্যাচের ৪০ মিনিটে প্রথমবার লক্ষ্যে শট নিতে পারে ভুটান। তবে মেহেদী হাসান সেটি রুখে দেন।
প্রথমার্ধে ১২টি শট নিয়েও গোল পায়নি বাংলাদেশবিরতির পর ফয়সাল আহমেদকে তুলে ফাহামিদুল ইসলামকে নামান বাংলাদেশ কোচ টমাস ডুলি। আক্রমণের ধরনেও কিছুটা পরিবর্তন আসে। তবে দ্বিতীয়ার্ধের প্রথম দিকে ক্রস–নির্ভর ফুটবলে ভুটানের জমাট রক্ষণ ভাঙা যায়নি।
শেষ পর্যন্ত ৬৯ মিনিটে শমিতের হেড থেকে পাওয়া বলে ইব্রাহিমের গোলেই ভাঙে প্রতিরোধ। ম্যাচে পিছিয়ে পড়ার পর রক্ষণ ছেড়ে কিছুটা আক্রমণাত্মক হয় ভুটান। কিন্তু বাংলাদেশও ছিল সতর্ক। তাদের বেশ কয়েকটি আক্রমণ মাঝমাঠেই নষ্ট করে দেয় স্বাগতিকেরা। তাই আর ম্যাচে ফেরা হয়নি ভুটানের।
ইব্রাহিমের সৌজন্যে গোলের দেখা পায় বাংলাদেশম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে ছিল অন্য রকম উৎসবের আবহ। দিনের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তানের লড়াইয়ের শেষ চার মিনিটের রোমাঞ্চ আর ভারতের সুহাইল আহমেদের জোড়া গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর ঢঙে উদ্যাপন দর্শকদের মাতিয়ে রাখে। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ-ভুটান ম্যাচের আগে শুরু হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
প্রায় এক ঘণ্টার অনুষ্ঠানে আতশবাজি, লেজার শো আর ডিজে গানের তালে মুখর হয়ে ওঠে জাতীয় স্টেডিয়াম। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় দেবের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।
বাংলাদেশ–ভুটান ম্যাচের আগে পারফর্ম করেন ডিজে সঞ্জয় দেববাংলাদেশ-ভুটান ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে উন্মোচন করা হয় সাফের ট্রফি। টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি উন্মোচনের রীতি থাকলেও এবার সেটি হয়েছে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচের আগে। ট্রফির আবরণ সরান বাংলাদেশের ২০০৩ সাফজয়ী দলের গোলকিপার ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সুযোগ নষ্টের পর ইব্রাহিমের গোল: বাংলাদেশ–ভুটান ম্যাচের শুরু থেকে শেষ