এআই নিয়ে ৫টি ভুল ধারণা
· Prothom Alo

জানুয়ারি ২০২৬-এর এক জরিপ-বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এআই কীভাবে লেখা শেখে, এই প্রশ্নে ৬১ শতাংশ উত্তরদাতা ভুল উত্তর বেছেছেন। আর মাত্র অর্ধেক মানুষ জানেন যে জেনারেটিভ এআই অনেক সময় বানিয়েও (মিথ্যা) বলে! এই ফাঁকটা পূরণ করতে চলুন কিছু ভুল ধারণা বা মিথ একে একে যাচাই করে নিই।
Visit sport-tr.bet for more information.
মিথ ১: এআই মানেই শুধু চ্যাটবট। সত্য: ফোনের মুখচেনা, ব্যাংকের জালিয়াতি শনাক্ত, ম্যাপের পথনির্দেশ—সবখানেই এআই আছে।
মিথ ২: এআই সার্চ ইঞ্জিনের মতো তথ্য খুঁজে আনে। সত্য: সে অনেক সময় শেখা প্যাটার্ন থেকে উত্তর তৈরি করে, তাই ভুলও হতে পারে।
মিথ ৩: যন্ত্র নিরপেক্ষ, তাই পক্ষপাতহীন। সত্য: মেশিন যে তথ্য থেকে শেখে, তার বৈষম্যও শিখে ফেলতে পারে। তাই এর উত্তরেও বৈষম্য থাকতে পারে।
মিথ ৪: এআই শুধু প্রযুক্তিবিদদের জন্য। সত্য: কৃষক, শিক্ষক, দোকানদার, গৃহিণী—সবাই ব্যবহার করছেন, অনেক সময় নিজের অজান্তেই।
মিথ ৫: এআই ব্যবহার করলে নিজের চিন্তা আর লাগে না। সত্য: যাচাই ও সিদ্ধান্ত নেওয়ার কাজটা মানুষেরই, নইলে ভুলের দায়ও আপনার ঘাড়ে চাপবে।
পাঁচটার মধ্যে কয়টায় আপনি মাথা নেড়েছিলেন? তাতে লজ্জার কিছু নেই, কারণ প্রযুক্তিটা নতুন, আর তা শেখারও শেষ নেই। সবচেয়ে বড় ভুল ধারণা হয়তো এটাই, ‘এসব আমার জন্য নয়।’ প্রশ্নটা ভয় বনাম অন্ধ বিশ্বাসের নয়। প্রশ্নটা হলো, আমরা কতটা বুঝে ব্যবহার করছি।
লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর