শ্যামাপূজার মণ্ডপে আগুনের ঘটনাটি যশোরের নয়, ভারতের

· Prothom Alo

চোখের পলকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যে পুড়ে যাচ্ছে একটি পূজামণ্ডপ। ২৯ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, ঘটনাটি বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারের। সেখানে শ্যামাপূজার (কালীপূজা) মণ্ডপ জ্বালিয়ে দেওয়া হয়েছে।

Visit betsport24.es for more information.

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আজ রোববার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়।

শ্যামাপূজাকে কেন্দ্র করে মণ্ডপে আগুন লাগার ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাম্প্রদায়িক জঙ্গিদের বলি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, এই দায় কার? বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারে শ্যামাপূজার (কালীপূজার) মণ্ডপ জ্বালিয়ে দিয়েছে ইসলামিস্ট জঙ্গিরা।’

আজ রোববার বিকেল পাঁচটা পর্যন্ত শুধু ফেসবুকেই বাংলাদেশের যশোর জেলার ঘটনা দাবি করে ভিডিওটি ৪০টির বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে ছড়ানো হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গে শ্যামাপূজার মণ্ডপে আগুন লাগার ভিডিওকে বাংলাদেশের যশোরের ঘটনা দাবি করে প্রচার করা হয়েছে

প্রথম আলোর যাচাইয়ে দেখা গেছে, পূজামণ্ডপে আগুন লাগার ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের পশ্চিমবঙ্গের। গতকাল শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজারের একটি পূজামণ্ডপে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো মণ্ডপে।

ভিডিওটি যাচাই করতে গিয়ে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমে একই ঘটনার প্রতিবেদন পাওয়া যায়। ভারতের আনন্দবাজার পত্রিকায় ‘উদ্বোধনের আগেই মণ্ডপে ভয়াবহ আগুন! পাঁশকুড়ায় কালীপুজোয় বিপত্তি, মাথায় হাত উদ্যোক্তাদের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে হত্যা, গুলিবিদ্ধসহ ৪৭টি অপপ্রচার শনাক্ত

প্রতিবেদনে বলা হয়, কালীপূজার আগের দিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কালীবাজারের পূজামণ্ডপে ভয়াবহ আগুন লাগে। উদ্বোধনের আগেই পুরো মণ্ডপ পুড়ে যায়। প্রতিবেদনে পূজার সঙ্গে যুক্ত এক সদস্যের বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, মণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আগুন লাগে। দ্রুত সেই আগুন পুরো মণ্ডপে ছড়িয়ে পড়ে। পূজা কমিটি জানায়, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মণ্ডপটি পুড়ে যায়।

এ ছাড়া আগুনের ঘটনা নিয়ে নিউজ বাংলা ১৮ ও এই সময় সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

পূজামণ্ডপে আগুনের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধমের প্রকাশিত প্রতিবেদন।

প্রতিবেদনগুলোতে বলা হয়, গতকাল শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো মণ্ডপ পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তের বরাতে প্রতিবেদনে বলা হয়, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় বাংলাদেশের সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেল সংবাদ প্রকাশ করেছে।

বাংলাদেশ থেকে প্রতিবছর ১ লাখ কর্মী নেবে জাপান সরকার, দাবিটি সত্য নয়

Read full story at source