সকালে ইউজিসিতে সভা, দুই মাস পেছাল একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

· Prothom Alo

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা (সাপ্লিমেন্টারি) নেওয়া হবে। এ অবস্থায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর আহ্বান জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সেই সভার পরপরই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ প্রায় দুই মাস পিছিয়ে দিয়েছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ।

Visit rouesnews.click for more information.

আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভা করে ইউজিসি। সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

সভার পরপরই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ প্রায় দুই মাস পিছিয়ে দেয় দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ। আগামী ৫ ডিসেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়টির স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা পিছিয়ে ৩০ জানুয়ারি ২০২৭ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টিরএ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুনঃমূল্যায়ন এবং অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সময় বিবেচনা করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত ৫ ডিসেম্বর ২০২৬ এর পরিবর্তে ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।

স্নাতকে ভর্তি ৪ বিষয়ে

চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে চারটি বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হবে পারবেন অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে। বিষয়গুলো হলো: বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং; বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং; বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস); বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)।

উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে

এদিকে আজ দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানান, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি মাস থেকে শুরু করা হবে। আর ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ

শিক্ষার্থীদের স্বার্থ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি সমন্বয়, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল এবং ভর্তি প্রক্রিয়ায় সমন্বয় আনতেই উপাচার্যদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে। এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বিশেষ করে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ যেন সাংঘর্ষিক না হয় এবং আসন্ন পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের অনুরোধ করা হয়, যাতে শিক্ষার্থীরা সর্বোচ্চ সংখ্যক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।

চাকরির ৮ বছর পূর্ণ হলেই অষ্টম গ্রেড পাবেন শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা

এছাড়া ভর্তি পরীক্ষা প্রক্রিয়ায় ধারাবাহিক সমন্বয় রক্ষা করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

পরীক্ষা পদ্ধতির বিষয়ে ব্রিফিংয়ে চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, গত বছরের মতো এবারও বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভরতা না মেপে বিষয়ভিত্তিক মেধা ও বিশ্লেষণী ক্ষমতা যাচাইয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ-এর পাশাপাশি লিখিত বা বিষয়ভিত্তিক প্রশ্ন যুক্ত করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হবে না উল্লেখ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইন ও স্বায়ত্তশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে কেবল সমন্বয়ক ও সহায়তাকারী হিসেবে ভূমিকা পালন করবে ইউজিসি।

Read full story at source