মাটির ভিটায় মাছরাঙা

· Prothom Alo

খেলতে গিয়ে হঠাৎ বলটা থাকার ঘরের পেছনে চলে যায়। খড়কুটো পেঁচিয়ে কাগজ মুড়িয়ে সুতা দিয়ে আমরাই বল বানিয়ে নিয়েছি নিজেদের মতো করে। গ্রামের উঠানে ঠিক এভাবে আমাদের কত কত খেলা হতো, হিসাব নেই!

থাকার ঘরের ভিটা মাটির ছিল, এ ছাড়া ঘরটা ছিল টিন আর কাঠ দিয়ে বানানো। যা–ই হোক, বল খুঁজতে গিয়ে হঠাৎ অদ্ভুত একটা শব্দ কানে এল। ‘ভূত ভূত ভূত’ করে ভয়ে ছুটে চলে এলাম। তখন সময় ঠিক মাগরিবের আজানের একটু আগমুহূর্ত। এই সময়ে ভূত থাকে, এই গল্প আগে থেকেই শুনতে শুনতে ভয়ে শেষ। সন্ধ্যা বা রাতে তাই তো ঘরের দরজা খুলতেই ভয় পেতাম। খেলা শেষ করে সবাই হাত–মুখ ধুয়ে যে যার মতো ঘরে চলে গেলাম। পড়তে বসে আজ একটুও পড়াতে মন বসানো সম্ভব হচ্ছে না। ভাইবোনেরা মিলে আবার সেই ভূত নিয়ে আলোচনা শুরু করে দিলাম। মাঝে দু–একবার আম্মা এসে বকা দিয়ে গেছেন। পাশের ঘরেই হারিকেন জ্বালিয়ে আম্মা নকশিকাঁথা সেলাই করছিলেন, পাশাপাশি আমাদের দিকে কড়া নজরদারি!

Visit mwafrika.life for more information.

বেশ কিছুক্ষণ আমাদের ফিসফিস শব্দ! আম্মা আমাদের সব কথা বুঝে নিয়েছেন। এরপর আম্মা এসে আমাদের সুন্দর করে বললেন, ‘আগামীকাল তোদের ভূত দেখাব!’ ভয়ে গুটিসুটি মেরে ভাইবোনেরা দলা পাকিয়ে খাটের ওপর উঠে বসলাম। ছোট বোন এবার পুরো শরীর কাঁথা দিয়ে ঢেকে বসল।

পরদিন সকালবেলা আম্মা সবাইকে ডেকে বললেন, ‘এদিকে আয় তোরা!’ আম্মা আরও বললেন, ‘ভূতের অনেকগুলো বাচ্চাও আছে, আজ দেখাব!’

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

থাকার ঘরের পেছনের মাটির ভিটায় (আঞ্চলিক ভাষায় ডেলা বলে)! ডেলার ভেতরে একটা ছোট্ট গর্ত।

আমরা গর্ত বরাবর যেতে না যেতেই ফুড়ুত করে একটা মাছরাঙা পাখি বের হয়ে দূরে চলে গেল। কিছুক্ষণ পর আরও একটা মাছরাঙা পাখি বের হয়ে গেল, তবে পাখিটি দূরে না গিয়ে খুব কাছে একটি গাছের ডালে গিয়ে বসল আর সঙ্গে কিচিরমিচির শব্দ। যে শব্দে গতকাল ভূত ভেবে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। এটা সম্ভবত মা মাছরাঙা, তাই দূরে না গিয়ে কাছেই বসে আছে। মাছরাঙা পাখি দূর থেকে সব সময় দেখতাম, তবে শব্দ বা কোথায় থাকে কিছুই জানা ছিল না। আম্মা এবার আমাদের সবকিছু বুঝিয়ে বললেন। আম্মা গর্তের কাছাকাছি নিয়ে আমাদের দেখালেন, গর্তে অনেকগুলো মাছরাঙা পাখির বাচ্চা। ক্ষুধা পেলে সব কটি একসঙ্গে কান্না করে, তাই গতকাল আমাদের ভূত মনে হয়েছিল।

সেদিন আম্মা আমাদের বুঝিয়ে দিলেন, কখনো যেন পাখিদের আমরা ক্ষতি না করি। গর্তের মুখে কিছু খাবার দেখতে পেলাম, যেগুলো আম্মা পাখিদের জন্য দিয়েছেন। মাছরাঙা পুকুরঘাটে গিয়ে ছোট ছোট মাছ খায় জানতাম, তবে সেদিন জানা হলো মাছরাঙা থাকে মাটিতে গর্ত করে নিজের মতো খড়কুটো দিয়ে বাসা বুনে। সত্যিই অদ্ভুত ব্যাপার! আমাদের ঘরের ভেতরে মাটির ভিটায় থাকত অনেকগুলো মাছরাঙা। নিশ্চয়ই মাছরাঙা আমাদের পরিবারের সদস্য। আমি সেদিন থেকে মাছরাঙাকে পরিবারের সদস্য পাখি বলেই ডাকি।

Read full story at source