সংবিধিবদ্ধ সতর্কীকরণ
· Prothom Alo

অনেক দিন ধরেই একটা কথা শুনছিলাম, এখন পাসপোর্ট করা সহজ। পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারটা তুলে দেওয়া হয়েছে। দালালও নাকি নেই। সাধারণ মানুষ যাবে, যা যা করতে হয় আরামে করবে, পাসপোর্ট নিয়ে চলে আসবে। সিম্পল। এই কথায় বিশ্বাস করেই অর্ধেক জীবন পাসপোর্ট ছাড়া কাটানোর পর আমি সিদ্ধান্ত নিলাম, এবার করেই ফেলব। শেষ পর্যন্ত করেছি। দালাল ছাড়াই করেছি। কেরানীগঞ্জের পাসপোর্ট অফিসে শুধু ঘণ্টার পর ঘণ্টা লাইন ধরতে হয়েছে। এমনিতেই অফিসের কর্মকর্তার সংখ্যা কম, তার ওপর ঘণ্টা দুয়েকের লোডশেডিং। গরমে-ঘামে জীবন অতিষ্ঠ। তা-ও দিন শেষে নিজের মনকে কিছুটা সান্ত্বনা দিতে পারতাম, যদি ছবিটা ভালো হতো। ছবিটা আরেকবার তোলার অনুরোধ করাতে আমাকে অপমানও করা হলো। সেই অপমান আবার সূক্ষ্মও না, স্থূল ধরনের।
ফেসবুকে ঢুকলেই আজকাল শুধু পাসপোর্টের আলাপ। ৫ মিনিট স্ক্রল করলেই পাসপোর্ট নিয়ে অন্তত বিশটা কনটেন্ট দেখা যায়। এর শুরুটা হয়েছে ভারতে পলাতক শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছেন—এমন একটা খবর ফাঁস হওয়ার পর। লোকজন একের পর এক মিম, ভিডিও ইত্যাদি বানাতে শুরু করল। এই নিয়ে আমার মাথাব্যথা কম। কে ফিরলেন, কে ফিরলেন না, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু ভাবছি, দালালের সাহায্য ছাড়া পাসপোর্ট করবেন কীভাবে তিনি! দালাল ছাড়া পাসপোর্ট করা অসম্ভব না হলেও কষ্টকর তো বটেই। এই বয়সে কি অতটা সময় ধরে লাইনে দাঁড়ানো তাঁর পক্ষে সম্ভব? তা ছাড়া লাইনে দাঁড়াবেনই–বা কীভাবে, এ জন্য তো আগে দেশে আসতে হবে! কী এক মুসিবত!
Visit betsport24.es for more information.
যাহোক, পাসপোর্ট নিয়ে একেক জনের একেক রকম অভিজ্ঞতা। এ জন্যই ভাবলাম রস+আলোর পাঠকদের জন্য একটা প্রতীকী পাসপোর্টের ব্যবস্থা করলে কেমন হয়! রস+আলোর কভারটাই হবে পাসপোর্ট। হাতে নিলে মনে হবে চমৎকার একটা ‘রসালো’ পাসপোর্ট নিয়ে বসে আছি। দুধের সাধ ঘোলে (এক্সপোর্ট কোয়ালিটির ঘোল) মেটানো যাকে বলে!
ইতিমধ্যেই যাঁদের পাসপোর্ট আছে, তাঁরা আরেকটা পাবেন। আর যাঁদের নেই, তাঁদের নিয়ে তো কথাই নেই। বিনা পরিশ্রমে মাত্র ১২ টাকার প্রথম আলো কিনে ফ্রিতে একটা ‘রসালো’ পাসপোর্ট হাতে পাওয়া যাবে, এর চেয়ে বড় সুখবর আর হয় না।
তবে একটা কথা বলে রাখি, এই পাসপোর্ট দেখিয়ে দেশ থেকে কোনোভাবেই পালানো যাবে না এবং পলাতক কেউ এটা দেখিয়ে দেশেও ফিরতে পারবেন না। চিকন বুদ্ধির কেউ যদি তেল মারতে গিয়ে বিদেশে পলাতক কাউকে এই পাসপোর্ট ধরিয়ে দেন, তাহলে কিন্তু সমূহ বিপদ!
—বি.স.
পাতি-নেতাদের নামতাচাঁদাবাজের বর্ণ পরিচয়মাথা খারাপ! রস+আলোর সম্পাদক আমি হব? প্রশ্নই আসে না: চঞ্চল চৌধুরীআপনার দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেগ্যাসের বাড়তি দামে দীর্ঘমেয়াদি কল্যাণআপনার বউয়ের ড্রেস দরকার, ওষুধ নয়!