জলপথে আনন্দ, স্মৃতির পাতায় এক অসাধারণ দিন

· Prothom Alo

জল, জাহাজ আর একঝাঁক প্রাণবন্ত মানুষের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত—সব মিলিয়ে ‘এসো মিলি জলধারায় ২.০’ আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে।

জীবনের ব্যস্ততার মধ্যে কখনো কখনো প্রয়োজন হয় একটু বিরতি, একটু আনন্দ, প্রয়োজন হয় পরিচিত গণ্ডি পেরিয়ে নতুন কিছু অনুভব করার। সেই নতুন অনুভূতির এক অনন্য সুযোগ হয়ে এসেছিল নৌপথে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

Visit asg-reflektory.pl for more information.

এবারের আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল লঞ্চে করে নৌ ভ্রমণ। নদীর বুকে লঞ্চের চলার দৃশ্য, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ঢেউ আর শীতল বাতাস—সবকিছু মিলিয়ে এক অন্য রকম ভালো লাগা কাজ করছিল। লঞ্চের সামনে দাঁড়িয়ে দূরের দিগন্তের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, ব্যস্ত জীবনের সব ক্লান্তি যেন নদীর ঢেউয়ের সঙ্গে কোথায় হারিয়ে যাচ্ছে।

কিছু মুহূর্ত ছবি হয়ে থাকে, কিছু অনুভূতি হয়ে বাঁচে

এই ভ্রমণ ছিল নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, পুরোনো সম্পর্কগুলো আরও গভীর করা এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক সুন্দর উপলক্ষ। প্রতিটি মুহূর্ত ছিল উপভোগ করার মতো। কখনো বন্ধুদের সঙ্গে হাসি-আড্ডা, কখনো নাচানাচি করা, গান গাওয়া, নদীর সৌন্দর্য উপভোগ করা, আবার কখনো ক্যামেরায় বন্দী করা স্মরণীয় মুহূর্ত। চারপাশের মানুষের প্রাণবন্ত উপস্থিতি পুরো পরিবেশকে করে তুলেছিল আরও আনন্দময়।

আমার কাছে এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো কিছু সুন্দর মানুষের সান্নিধ্য এবং অসংখ্য স্মৃতি। নদীর বুকে কাটানো সময়গুলো হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সেই আনন্দ, অনুভূতি আর ভালো লাগাগুলো মনের মধ্যে থেকে যাবে দীর্ঘদিন।

বিশেষ ধন্যবাদ জানাই ‘এসো মিলি জলধারায় ২.০’-এর আয়োজকদের। তাঁদের সুন্দর পরিকল্পনা, আন্তরিকতা ও পরিশ্রমের ফলেই এমন একটি ব্যতিক্রমী আয়োজন উপভোগ করার সুযোগ হয়েছে। আবারও এমন আয়োজনে, নতুন কোনো জলযাত্রায়, নতুন স্মৃতি তৈরির অপেক্ষায় রইলাম।

Read full story at source