সোনালি ঝলমলে করসেট-স্কার্টে শানায়া কাপুরের নজরকাড়া পার্টি লুক
· Prothom Alo

পার্টি লুকে সোনালি ঝলক ছড়িয়েছেন বলিউডের জেন–জি তারকা শানায়া কাপুর। ডিজাইনার ফাল্গুনি শেন পিককের তৈরি সোনালি গ্ল্যামারাস পোশাকে ধরা দিয়েছেন তিনি। করসেট ব্লাউজ, ফিগার-হাগিং ফিশটেল স্কার্ট আর হালকা স্বচ্ছ দোপাট্টার সমন্বয়ে তাঁর সাজে ফুটে উঠেছে আধুনিক ও ঐতিহ্যবাহী স্টাইলের মেলবন্ধন।
Visit betsport.cv for more information.
শানায়ার ব্লাউজের নেকলাইন বেশ গভীর। নুডল স্ট্র্যাপের সঙ্গে করসেটের স্ট্রাকচার তাঁর লুকে এনেছে সুস্পষ্ট সিলুয়েট। পুরো ব্লাউজজুড়ে রয়েছে সোনালি এমবেলিশমেন্ট ও সিকুইনের কাজ।
একই নকশার ধারাবাহিকতা দেখা গেছে স্কার্টেও। শরীরের সঙ্গে মানানসই ফিটিংয়ের স্কার্টটি নিচের দিকে ছড়িয়ে তৈরি করেছে ফিশটেল সিলুয়েট। পোশাকে সোনালি রঙের পাশাপাশি স্বচ্ছ কাপড়ের সূক্ষ্ম ব্যবহার পুরো লুকে যোগ করেছে আলাদা মাত্রা।
পোশাকের সঙ্গে সোনালি কাজ করা হালকা স্বচ্ছ দোপাট্টা কাঁধ ও বাহুর ওপর আলগাভাবে রাখা হয়েছে। এতে পোশাকের গ্ল্যামার অক্ষুণ্ন রেখেই এসেছে ঐতিহ্যবাহী ছোঁয়া।
গয়নার ক্ষেত্রে শানায়া বেছে নিয়েছেন ভ্যান্ডালস ও মহেশ নোটানদাসের স্টেটমেন্ট ইয়াররিংস। ফলে পোশাকের ঝলমলে কাজের সঙ্গে গয়নার ভারসাম্যও বজায় রয়েছে।
মেকআপে চোখের সাজ ছিল বেশ স্পষ্ট। ঠোঁটে ছিল নিউট্রাল শেড। খোলা চুলে সফট ওয়েভস তাঁর পুরো লুকে এনেছে স্বাভাবিক সৌন্দর্য। শানায়ার এই সাজের স্টাইলিং করেছেন মোহিত রাই ও তরঙ্গ আগরওয়াল।
বিয়ের অনুষ্ঠান, জমকালো পার্টি কিংবা বিশেষ কোনো সন্ধ্যার আয়োজনে এমন সোনালি করসেট ও ফিশটেল স্কার্ট হতে পারে দারুণ স্টাইল ইনস্পিরেশন। বিশেষ করে ব্রাইডমেইডদের জন্য গ্ল্যামারাস অথচ আধুনিক সাজের একটি আকর্ষণীয় ভাবনা হতে পারে এটি।
এদিকে, অভিনয়েও নতুন অধ্যায়ের পথে শানায়া। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ফ্র্যাঞ্চাইজির নতুন ওয়েব সিরিজ ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার: আফটার ডার্ক’-এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে তাঁর।