‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ
· Prothom Alo

দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ ফিরিয়ে দিলেন এইডেন মার্করামকে। এরপর ঘণ্টা তিনেক শুধুই হতাশা বাংলাদেশের। উইকেট যে পড়ছিল না। অবশেষে উইকেট এনে দিলেন পার্টটাইম বোলার মুমিনুল হক। জুবায়ের হামজাকে আউট করে মার্কোস অ্যাকারম্যানের সঙ্গে ২০২ রানের জুটি ভাঙলেন স্পিন বোলিংয়ে।
Visit extonnews.click for more information.
এতে নতুন করে আশা খুঁজে পাওয়া বাংলাদেশ শেষ বিকেলে আরও ২টি উইকেট তুলে নেয় কিছুটা স্বস্তি নিয়েই দ্বিতীয় দিন শেষ করেছে। ৬ উইকেট হাতে রেখে ১১৩ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। আজ কী করতে চায় তারা? প্রশ্নটা ছিল জোহানেসবার্গে দিন শেষে সংবাদ সম্মেলনে আসা লিটন দাসের কাছে।
লিটন দাস, বাংলাদেশআমার মনে হয় না বোর্ডে আমাদের খুব বেশি রান আছে। ১০০-১২০ রানের লিড আছে ঠিকই, তবে কাল সকালে শুরুতেই যদি আমরা দুই-তিনটি উইকেট নিতে পারি, তাহলে ম্যাচের চিত্রটা বদলে যেতে পারে।দিনের শুরুতেই সেঞ্চুরি পাওয়া লিটন উত্তরে বলেছেন, ‘আমার মনে হয় না বোর্ডে আমাদের খুব বেশি রান আছে। ১০০-১২০ রানের লিড আছে ঠিকই, তবে কাল সকালে শুরুতেই যদি আমরা দুই-তিনটি উইকেট নিতে পারি, তাহলে ম্যাচের চিত্রটা বদলে যেতে পারে। সেটা না হলে আমাদের জন্য কাজটা একটু কঠিন হবে। সে ক্ষেত্রে যতটা সম্ভব খেলাটা লম্বা করতে হবে, দ্রুত রান দিয়ে ফেলা যাবে না। আমাদের মূল লক্ষ্য থাকবে, প্রতিপক্ষকে যতটা সম্ভব চাপে রাখা এবং রান দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরে বোলিং করা।’
বড় জুটি ভেঙেছেন মুমিনুল হকগতকাল নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছেন লিটন। গত পরশু যখন তিনি উইকেটে আসেন, তখন ১২১ রানে ৫ উইকেট হারিয়ে দল বিপদেই ছিল। পরে তাওহিদ হৃদয়ের সঙ্গে তাঁর ২০৬ রানের জুটিতেই ভালো সংগ্রহের পথ খুঁজে পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত কাল প্রথম ইনিংসে ৪০০ রান করেছে তারা।
এ নিয়ে লিটন বলেছেন, ‘দল যখন চাপে থাকে, তখন একজন সিনিয়র খেলোয়াড়ের দায়িত্বই হলো নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে সেই পরিস্থিতি থেকে বের করে আনার চেষ্টা করা। আমি সেটি করতে পেরেছি বলে খুবই খুশি। ভবিষ্যতেও বাংলাদেশ যখনই এমন বিপদে পড়বে, আমি চাই বারবার দায়িত্ব নিয়ে দলকে সেই পরিস্থিতি থেকে সামলে উঠতে সাহায্য করতে।’
কাল ছিল লিটনের মেয়ের জন্মদিনগতকাল সেঞ্চুরির পর লিটনের উদ্যাপনও সবার হৃদয় ছুঁয়ে গেছে। পকেট থেকে কাগজ বের করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। লিটন পরে বলেছেন, ‘আজকে তার জন্মদিন ছিল। আমি ভাবছিলাম, কীভাবে তাকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। তবে বিষয়টা সকালে আমার মাথায় আসে। তখন মনে হলো, এ রকম কিছু করা যায় কি না। শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি। তা না হলে হয়তো উপহারটা পকেটেই থেকে যেত। সো, আই অ্যাম হ্যাপি।’
লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট, আশা নিয়ে দিন শেষ বাংলাদেশের