আফ্রিকার শরণার্থীশিবির থেকে বিশ্বসেরা মডেল আওয়ার ওদিয়াং
· Prothom Alo
ইথিওপিয়ার একটি জীর্ণ শরণার্থীশিবিরে তাঁর জন্ম। সেখান থেকে হয়ে উঠেছেন মডেলিং–দুনিয়ার সেরাদের একজন। আওয়ার ওদিয়াংয়ের সুপারমডেল হওয়ার গল্পটা সিনেমার মতোই চমকপ্রদ!
Visit extonnews.click for more information.
‘জন্ম হোক যথা–তথা, কর্ম হোক ভালো’—মডেলিং ইন্ডাস্ট্রিতে এই বাগ্ধারার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আওয়ার ওদিয়াং২০২৫ সালের ৬ অক্টোবর প্যারিস ফ্যাশন উইকে ফরাসি ফ্যাশন হাউস শ্যানেলের হয়ে হাঁটেন ওদিয়াং। সাদা গাউনে স্বতঃস্ফূর্ত সেই মুহূর্ত দ্রুত ভাইরাল হয়ে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় আসেন আওয়ার ওদিয়াং২০২৬ সালে জীবনের সবচেয়ে বড় স্বীকৃতিগুলোর একটি পেয়েছেন আওয়ার ওদিয়াং। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের সম্মানজনক মডেল অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তিনি!আওয়ার ওদিয়াংয়ের জন্ম ইথিওপিয়ার পিনিউডো নামের একটি শরণার্থীশিবিরে। তাঁর মা–বাবা দক্ষিণ সুদানের নাগরিক। যুদ্ধ ও সংঘাত থেকে সন্তানদের বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে ইথিওপিয়ায় আশ্রয় নিয়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা মা২০০২ সালে দুই বছর বয়সে পরিবারের সঙ্গে কানাডায় চলে যান আওয়ার। দেশটির সাসকাচুয়ান প্রদেশের মুজ জ শহরে তাঁদের পরিবার নতুন করে বসতি গড়ে। পরে তাঁরা ক্যালগারিতে চলে যানআওয়ার ওদিয়াংরা ছয় ভাইবোন। ছোট বোন নেপাপেরি ওদিয়াংও মডেলিংয়ের সঙ্গে যুক্তকানাডায় বেড়ে ওঠার সময় নিজের শ্রেণিকক্ষে সবচেয়ে লম্বা (৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার) ও গাঢ় ত্বকের মেয়ে ছিলেন আওয়ার ওদিয়াংআওয়ার ওদিয়াংয়ের মডেলিংয়ে আসার গল্পটা বেশ মজার। ১৮ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ক্যালগারির একটি শপিং মলের কাপড়ের দোকান ওল্ড নেভিতে বিক্রয়কর্মীর কাজ করতেন। সেখানেই একদিন পোশাক ভাঁজ করার সময় মডেলিং এজেন্ট কেলি স্ট্রেইটের সঙ্গে তাঁর পরিচয়আওয়ারকে দেখেই মডেল হওয়ার প্রস্তাব দেন কেলি! প্রথম দেখায়ই তাঁকে বলেছিলেন, ‘তুমি আমার দেখা অন্যতম সুন্দরী, ফিট মেয়ে। মডেলিং ইন্ডাস্ট্রি তোমাকেই চায়। আমি তোমার জীবন বদলে দিতে পারব।’আসলেই বদলে গিয়েছিল আওয়ার ওদিয়াংয়ের জীবন। যদিও প্রথমে কিছুটা ভয় পেয়েছিলেন আওয়ার। কারণ, মডেলিং তাঁর স্বপ্ন ছিল না। চিকিৎসক হতে চেয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেনশ্যানেলের রানওয়েতে একঝাঁক নতুন মডেল, তাঁরাই কি পরবর্তী জিজি হাদিদ বা কাইলি জেনার?কেলির আগ্রহ ও উৎসাহে শেষ পর্যন্ত মডেলিংয়ের জগতে পা রাখেন আওয়ার ওদিয়াং। প্রথমে স্থানীয়ভাবে ক্যালগারিতে কাজ শুরু করেন২০১৯ সালে শুরু হয় তাঁর আন্তর্জাতিক মডেলিং ক্যারিয়ার। শ্যানেল, লুই ভুইতোঁ, প্রাদা, গুচি, ভারসাচে, হার্মিজসহ বিশ্বের প্রথম সারির প্রায় সব ফ্যাশন ও বিউটি ব্র্যান্ডের হয়ে রানওয়েতে হেঁটেছেন আওয়ার ওদিয়াং। বর্তমানে বিশ্বে সেরা টপ মডেলদের একজন তিনি!মডেল হিসেবে রানওয়েতে আওয়ার ওদিয়াংয়ের হাসি, আত্মবিশ্বাস ও স্বতঃস্ফূর্ততা দর্শকদের মনে দাগ কেটেছে। শুধু পোশাকই নয়, নিজের ব্যক্তিত্বও প্রকাশ করেন তিনিফ্যাশনশিল্পে কৃষ্ণাঙ্গ মডেলদের প্রতিনিধিত্ব এবং তাঁদের জন্য সমান সুযোগের বিষয়ে কথা বলেন আওয়ার ওদিয়াং। তিনি জোর দিয়ে বলেন, ‘শুধু ক্যামেরার সামনে বৈচিত্র্য থাকলেই হবে না, ফ্যাশনশিল্পে ক্ষমতা আর সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলোয়ও বৈচিত্র্য প্রয়োজন।’২০২৬ সালে ব্রিটিশ টপ মডেল খেতাব জেতার আগে ফেব্রুয়ারিতে ভোগ ইতালির প্রচ্ছদে জায়গা করে নেওয়াও তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জনসূত্র: বিজনেস অব ফ্যাশন ও ভোগ ইতালি
কেন্ডেল জেনার থেকে জেমিনাই, প্যারিস ফ্যাশন উইকে আলো ছড়ানো একঝাঁক তারকা